নাহিদ পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নেবেন: সারজিস

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০২ পিএম

অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলেরর দায়িত্ব নিতে যাচ্ছেন জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা নাহিদ ইসলাম। এরিমধ্যে তাকে নতুন দলকে নেতৃত্ব দিতে আহবান জানানো হয়েছে। এতে সাড়া দিয়ে মন্ত্রণালয় ছেড়ে নাহিদ ইসলাম জনতার কাতারে নেমে এসে শিগগিরই নতুন দলের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার বিকেলে, নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে একটি রিসোর্টে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক’ প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ প্রচারণার আয়োজন করে।

সারজিস আলম বলেন, চলতি মাসেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। ফ্যাসিস্টবিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে। সেই দলে সব শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে। তবে কেউ এই দলের নাম ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে দেশে আরেকটা গণবিপ্লব হবে। আগামী নির্বাচন হবে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে। এই নির্বাচনে কোনো দল যদি ৩০০ আসনেই জয়ী হয়, তবে আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা সেটা মেনে নেবো।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে খুনি হাসিনা লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। পালানোর আগেই নিজের পরিবারের সদস্যদের আগেই পালানোর সুযোগ করে দিয়েছে। কিন্তু দলের অঙ্গসহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের খবর নেয়নি। ক্ষমতায় থাকতে তিনি যুবলীগ, ছাত্রলীগকে টিস্যু হিসেবে ব্যবহার করেছে।

দেশ অস্থিতিশীলতার জড়িতদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন খুনি শেখ হাসিনা ও তার দোসরা বিদেশের মাটিতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য উসকানি দিচ্ছে। এতে যারা সাড়া দিয়ে দেশের ভেতরে বসে কিছু করার চেষ্টা করবেন তাদের আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তার হয়ে জেলে থাকতে হবে।

সারজিস বলেন, ১৫/১৬ বছরে যখন আপনাদের কঠিন সময় ছিল তখন কোনো নেতাকে আপনি পেয়েছেন, আবার কোনো নেতা বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকে কিংবা দেশের বাইরে থেকে বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা আদায় করেছে। বিভিন্ন রাজনৈতিক দলে এমন অনেক নেতাকর্মী ছিল যাদের বিগত ১৬ বছরে খুঁজে পাননি। 

তিনি বলেন, তারা এখন নতুন করে বিভিন্ন রূপে এই বাংলাদেশে এসেছে। তারা এখন মাথায় হাত বোলাচ্ছে। যাদের আপনাদের কঠিন সময়ে পাশে পাননি। অনুরোধ করি, এখন সুবিধাজনক সময়ে তাদের নেতা হিসেবে মেনে নেয়ার মতো এই অমানসিকতা দেখাবেন না। যদি দেখান- তাহলে হাসিনা যেভাবে নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়েছে- আপনাদের অবস্থাও একই হবে।

সারজিস আরও বলেন, আমাদের রাজনৈতিক দল এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আসছে। অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আমাদের রাজপথের সহযোদ্ধা নাহিদ ইসলাম যিনি এই অভ্যুত্থানের ঘোষক, তাকে আমরা আহ্বান জানিয়েছি যেন পুরো বাংলাদেশকে আবার আমরা সামনের সারিতে থেকে ঐক্যবদ্ধ করতে পারি। সেজন্য আমাদের নাহিদ ইসলাম যেন ওই ক্ষমতার মন্ত্রণালয় ছেড়ে আবারও জনতার কাতারে এসে দাঁড়ান। আমাদের অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছর যে চর্চাগুলো ছিল আমরা এখন আবার সে চর্চাগুলো নতুন করে দেখতে পারছি। স্পষ্ট কথা যারা এইসব চর্চাগুলো করে এসেছে তাদের রক্তে ওই চর্চা একদম মিশে গিয়েছে। সেই চর্চা থেকে বের হয়ে আসতে তাদেরই নেতৃত্ব দিতে হবে, যারা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া মানে কেন্দ্রীয় কয়েকজন না, তারা এই সোনারগাঁসহ সারা দেশের মানুষ। সারা বাংলাদেশে অভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে তারাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে সামনে থাকতে হবে।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদের সভাপতিত্বে ও শাকিল সাইফুল্লাহর সঞ্চালনায় এ ক্যাম্পেইনে আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সোনারগাঁয়ের শহীদ মেহেদীর বাবা ছানাউল্লাহ ও শহীদ ইমরানের মা কোহিনূর আক্তার এবং আন্দোলনে নির্যাতিত ছাত্র শাকিল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ ও সোনারগাঁয়ের শত শত শিক্ষার্থী ও নেতারা।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন আবারও নাকচ করেছে আদালত। 
নাহিদ ইসলাম বলেছেন, মাফিয়া সিস্টেমের সাথে এনসিপি খেলবে না। পুরোনো খেলার নিয়ম বদলাতে হবে। এখনও খেলার নিয়ম বদলায়নি। খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে। 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দুইটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলার শুনানি শেষে সাবেক সিটি মেয়র আইভীর জামিন নাকচ করেছে আদালত।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর