বেশিরভাগ সময় পলিটিক্যালি মোটিভেটেড হয়ে রায়: জামায়াত আমির

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৭:৫৭ পিএম

বাংলাদেশের আদালতগুলোতে বেশিরভাগ সময়ে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে সিদ্ধান্ত দেয়া হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার সুপ্রিমকোর্ট বার কাউন্সিল অডিটোরিয়ামে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। 

ডা. শফিকুর রহমান বলেন, উন্নত শিক্ষা ও সামাজিক ন্যায় বিচার থাকলে একটি সমাজ ভালোভাবে চলতে পারবে, কিন্তু এই দু'টিই এখন আমাদের সমাজে অনুপস্থিত। 

কোরআনের আইনের ভিত্তিতে একটি মানবিক সমাজ গঠনে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামের আইনকে চ্যালেঞ্জ করার জন্য পৃথিবীতে কোনো আইন তৈরি হয়নি। অনেক আইন আছে সবই এসেছে কোরআন থেকে। এজন্য বিদ্যমান আইনগুলো কোরআনের সঙ্গে খুব বেশি সাংঘর্ষিক নয়। 

আইনজীবীরা মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারে সেই আশা ব্যক্ত করেন জামায়াত আমির।

এসময় কারাবন্দি জীবনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমার জীবনে আমি জেলকে খুব অপরচুনিটি হিসেবে নিয়েছিলাম। সরকার আমার প্রতি এক্ষেত্রে খুব আন্তরিক ছিলো। আমি এটাকে খুব এনজয় করেছি। 

আরবিএস
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চব্বিশকে হারিয়ে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এই রায়ের ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার...
সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও গণভোটের বিধান বিলুপ্তিসহ সংবিধানের কয়েকটি বিধানকে...
বিএনপি সংস্কার বা ঐক্যমত্যের আলোচনায় অংশ নিলেও নির্বাচনের পর দেখা গেলো তারা গণভোটের রায়কে মন থেকে মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর