ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১০:৫২ এএম

গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার (৮ এপ্রিল) সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

কর্মসূচীতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান এবং দুপুর ১২টায় প্রতি শহরের সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল সহকারে শহরে বিক্ষোভ সমাবেশ হবে।

ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক বিবৃতিতে গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। ইসরাইলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক। ছাত্রদল গাজা ও রাফায় বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

একইসাথে শহীদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে সোমবার বিশ্বব্যাপী ‘The World Stops for Gaza’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশের কথা জানান তারা।

নেতৃদ্বয় ইসরাইলের মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদ কর্মসূচিতে জনগণকে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।

একাত্তর/আরএ
ইরান-ইসরাইল যুদ্ধ শুরুতেই সরকারকে বড় সংকটে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 
পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের ওপর স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মীরা পরিকল্পিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। 
গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় দখলদার ইসরাইলের ন্যক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসাথে ত্রাণবাহী জাহাজগুলোর নিরাপত্তা বিধানের আহ্বানও...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আখতার হোসেন ও তাসনিম জারার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এনসিপি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর