বরকত উল্লাহ বুলু অসুস্থ, নেওয়া হচ্ছে ঢাকায়

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৭:৩১ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে জরুরিভাবে নোয়াখালী থেকে রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে একটি অ্যাম্বুলেন্স তাকে গ্রামের বাড়ি সোনাইমুড়ী উপজেলা নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর গ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওয়া হয়েছে।  

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস জানান, বরকত উল্লাহ বুুুলু ঈদুল ফিতরের পরের দিন নিজ নির্বাচনী এলাকায় এসে টানা বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। শারীরিকভাবে অসুস্থ থাকার পরেও দিনে-রাতে বেগমগঞ্জে বেশ কয়েকটি রাজনৈতিক-সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। কিন্তু শনিবার দুপুর থেকে তিনি জ্বরে আক্রান্ত হন। এসময় তার শ্বাসকষ্টজনিত রোগও প্রকট আকার ধারণ করে। ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি ঘটলে দুপুরে নোয়াখালী মেডিক্যাল কলেজ ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকজন চিকিৎসকে তার বাড়িতে আনা হয়। চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। 

নোয়াখালী মেডিক্যাল কলেজের নাক-কান-গলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড্যাব নোয়াখালী শাখার সভাপতি ড. সাইফুল ইসলাম জানান, দুপুরে বুলু অসুস্থ হওয়ার খবর পেয়ে পাঁচ জন বিশেষজ্ঞ চিকিৎসক তার বাড়িতে যাই। সেখানে শারীরিক অবস্থা দেখে বোঝা যায়, তিনি প্রথমে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরে তার শ্বাসকষ্ট দেখা দেয়, যেটি নিউমোনিয়ার দিকে যাচ্ছে। এছাড়া তিনি দীর্ঘ দিন থেকে ডায়াবেটিসেও ভুগছেন। এখানে উন্নত চিকিৎসা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় সব চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়া হচ্ছে।  

এসময় বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন- বক্ষ্যব্যাধি চিকিৎসক জাহিদ হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ আবদুল আউয়াল, নোয়াখালী ড্যাবের সাধারণ সম্পাদক ও এনেসথেসিয়া চিকিৎসক মনোয়ার হোসেন ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস।

একাত্তর/এসি
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর