একাত্তরে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন এনসিপি নেতারা

আপডেট : ১৪ মে ২০২৫, ০২:২৪ পিএম

একাত্তরে স্বাধীনতার বিরোধিতার জন্য জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন, জুলাইয়ের চেতনার রাজনৈতিক দল- জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র নেতারা। তাদের মতে, একাত্তরের মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই।

একাত্তর টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এনসিপি’র নেতারা দাবি করেছেন, জামায়াতে নতুন প্রজন্ম এই ইস্যুর মীমাংসা চায়। এছাড়াই, শাহবাগের গণজমায়েতে জাতীয় সঙ্গীত পরিবেশনে বাধা দেয়ার সাথে এনসিপির কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেছেন দলটির নেতারা।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জামায়াতে ইসলামী। তবে, আন্দোলন চলার সময় সময়ে রাজপথে জামায়াতের একাত্তরকে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশ গড়ার বিষয়টিও প্রত্যক্ষ করেছেন এনসিপির নেতারা। তাদের স্লোগানেও উঠে আসে একাত্তর বিরোধী অবস্থান।

তাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ গণহত্যায় দলটিকে রাজনৈতিক অবস্থান জাতির সামনে স্পষ্ট করার আহবান জানান এনসিপির নেতারা। মুক্তিযুদ্ধে যারা মুক্তিকামী মানুষের পক্ষ না নিয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছেন, স্বাধীনতা চাননি তাদের জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাধীন দেশকে মেনেই রাজনীতি করার আহবান জানিয়েছেন তারা।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন একাত্তরের চেতনা ছিলো বৈষম্যবিরোধী আন্দোলনের ভিত্তি এবং একাত্তরের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে চান তারা। তাই একাত্তর প্রশ্নে কোন ছাড় দেবে না জাতীয় নাগরিক পার্টি।

তারা বলেন, ১৯৪৭ সালের ধারাবাহিকতায় ১৯৭১ এবং ১৯৭১ এর ধারাবাহিকতায় ২০২৪ এসেছে। তাই মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো অবকাশ নেই বলে মনে করেন এনসিপির নেতারা। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে জামায়াত রাজনীতির সুযোগ পায়। নতুন প্রজন্ম একাত্তরের অমীমাংসিত ইস্যুর মীমাংসা চায়। তাই তাদের ইতিহাসে পেছনে ফিরে যাবার কোনো সুযোগ নেই বলেও মনে করছেন তারা।

শাহবাগে গণজমায়েতে জাতীয় সঙ্গীত পরিবেশনে বাঁধা দেয়ার সাথে এনসিপির কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেছেন দলটির নেতারা। মুজিববাদী ও জামায়াতের আদর্শের বাইরে, রাজধানী ঢাকাকে তাদের রাজনীতির সেন্টার বানাতে চায় এনসিপি।

 

এআরএস
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো...
পল্লবীতে শিশু রামিশা হত্যার ঘটনা ‘আইয়ামে জাহেলিয়াতকে’ও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর