সাবেক ভূমিমন্ত্রীকে আটকে বিক্ষোভ, নিরাপত্তায় হেফাজতে নিলো পুলিশ

আপডেট : ২৭ মে ২০২৫, ০৮:০৭ পিএম

সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা ও স্ত্রীকে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মব এড়াতে তাদের নিরাপত্তায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে শেরপুর ও জামালপুরে তাদের নামে কোনো মামলা নেই।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে সাড়ে পাঁচটার শেরপুর সদর সাব রেজিস্টারের কার্যালয় থেকে তাদের আটক করে বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ উপস্থিত হয়ে নিরাপত্তার জন্য তাদের হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেজাউল করিম হীরা তার জমি বিক্রির দলিল করে দিতে শেরপুর সদর সাব রেজিস্টার কার্যালয়ে আসেন। খবর পেয়ে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে তাকে ঘিরে বিক্ষোভ মিছিল এবং শাস্তির দাবি জানান। তবে দ্রুত পুলিশ হস্তক্ষেপ করে। জনরোষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে সাবেক মন্ত্রী ও তার স্ত্রীকে থানায় নিয়ে যাওয়া হয়।  

শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি হাশেম সিদ্দিকী বাবু বলেন, মানুষের কাছ থেকে দখল করা জমি বিক্রি করতে এলে আমরা তাকে আটক করি। পরে পুলিশের হাতে তুলে দেই। 

এসময় সাবেক ছাত্রদল নেতা আবুল হাসনাত ডিয়ন, শেরপুর শহর শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান নয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম সানি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শেরপুর জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী বয়ষ্ক এবং অসুস্থ। তার সঙ্গে থাকা স্ত্রীও অসুস্থ। শেরপুরে তারা ব্যক্তিগত কাজে এসেছিলেন। এসময় ছাত্র জনতা জমায়েত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। মব তৈরি হওয়ার শঙ্কায় তাদের থানায় নেওয়া হয়। তার বিরুদ্ধে শেরপুরে কোনো মামলা নেই।

জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, আমরা এখনও বিষয়টি অবগত নই। তবে সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরার নামে জামালপুরে কোনো মামলা নেই।

এ বিষয়ে রেজাউল করিম হীরার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে, স্থানীয় সূত্র জানিয়েছে, জমি রেজিস্ট্রির একটি বিষয় নিয়ে তিনি শেরপুরে এসেছিলেন। তার সাথে একটি সাদা রঙের বিলাসবহুল পাজেরো গাড়ি ছিলো। উত্তেজিত জনতা তার গাড়ির চাকা ছিদ্র করে দেয়।

রেজাউল করিম হীরা আওয়ামী লীগের ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সময়কালে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৪ মেয়াদে আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী ছিলেন।

একাত্তর/এসি
সংবিধান অনুযায়ী দলের স্থায়ী কমিটির বৈঠকেই পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...
শেরপুরে জামায়াত নেতাকে হত্যাকাণ্ডে জড়িত অপরাধীরা চিহ্নিত হলেও সরকার এখনো তাদের আটক করতে পারেনি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
শেরপুরে বিএনপি প্রার্থীর সুনির্দিষ্ট উসকানিতেই জামায়াত নেতা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
অন্যের বিজয় দেখে সহ্য হয় না বলেই শেরপুরে হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একই সঙ্গে মধ্যরাতে...
বর্তমান সরকারকে ‘সুস্পষ্টভাবে ভুল পথ’ থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো আধিপত্যবাদী শক্তির সঙ্গে এমন কোনো চুক্তি করা যাবে...
মালয়েশিয়ায় অর্থ কেলেঙ্কারিতে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাগার থেকে মুক্ত করে নিজ বাড়িতে গৃহবন্দী রাখার অনুমতি দিয়ে আদেশ জারি করেছেন দেশটির একটি আদালত। শুক্রবার নাজিবের আইনজীবী...
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপনে সরকার দেশব্যাপী ব্যাপক  কর্মসূচি গ্রহণ করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর