রাষ্ট্রপতির বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থায়ী কমিটি: মির্জা ফখরুল

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম

সংবিধান অনুযায়ী দলের স্থায়ী কমিটির বৈঠকেই পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ জুলাই) সকালে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ২৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় নতুন রাষ্ট্রপতি পদে তার নিজের নাম নিয়ে চলা গুঞ্জন সংক্রান্ত বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে যান।

সম্মেলনের মূল বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ বারবার দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, আর বিএনপি ক্ষমতায় এসে প্রতিবারই সেই ধ্বংসস্তূপ থেকে দেশ গড়ার কাজ শুরু করেছে। গত ১৬-১৭ বছরে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট করা হয়েছে। যেমন—এলজিইডির অধীনে পিরোজপুরে সাড়ে তিন হাজার কোটি টাকার কোনো কাজ না করেই পুরো অর্থ আত্মসাৎ করা হয়েছে।

দেশের যুবসমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান জানিয়ে পল্লী উন্নয়ন মন্ত্রী বলেন, তরুণদের শুধু চাকরি বা ঠিকাদারির পেছনে না ছুটে কৃষিভিত্তিক ক্ষুদ্র ব্যবসা ও নতুন উদ্যোগ তৈরিতে মনোযোগ দেওয়া প্রয়োজন। সরকারের দেওয়া সুবিধা ও ব্যাংক ঋণ কাজে লাগিয়ে কৃষিপণ্য বিপণনে এগিয়ে এলে ভালো আয়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আরডিএ উদ্ভাবিত প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দেওয়া এবং কৃষিপণ্য বাজারজাতকরণে গবেষণা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

রাজনীতি ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের রাজপথের আন্দোলন ও ঝগড়াবিমুখ হয়ে এখন দেশ পুনর্গঠনে হাত দিতে হবে। আমরা ইতিবাচক মনোভাবের মানুষ। আমাদের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই একযোগে কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব শওকত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বার্ষিক পরিকল্পনা সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।

একাত্তর/এসি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর