ডিসেম্বরের মধ্যে যারা নির্বাচন চাচ্ছে তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করছে: নাসির উদ্দিন পাটোয়ারী

আপডেট : ৩১ মে ২০২৫, ০৯:৩৪ পিএম

ডিসেম্বরের মধ্যে যারা নির্বাচন চাচ্ছে তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করছে, এই  ধরনের হুমকি তরুণরা মেনে নেবে না। মৌলিক সংস্কারের আগে নির্বাচনে গেলে দেশ গভীর সংকটের দিকে যাবে তা তরুণরা হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

শনিবার (৩১ মে) রাতে রাজধানীর গুলশানের সেলিব্রেটি কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, যারা ক্ষমতা লোভে বেহুঁশ হয়ে আছেন, তাদের হুশে ফেরার আহবান জানাচ্ছি।

তিনি বলেন, সংবিধান পরিবর্তন না করতে পারলে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব হবে না। তাই এই শাসন ব্যবস্থায় একি ব্যক্তি নানা ক্ষমতায় অধিকারী হয়ে দেশ একটি পরিবার নির্ভর হয়ে যায়।

ইশরাক হোসেনের ইস্যুতে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালনে ফেল করেছে মন্তব্য করে পাটোয়ারী বলেন,  এই কমিশন দিয়ে আগামী সংসদ নির্বাচন করা সম্ভব না। তাই দু’এক জন নয় পুরো কমিশন পরিবর্তনের দাবি তোলেন এনসিপি নেতা নাসির।

একাত্তর/আরএ
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর