লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জোবাইদা রহমান

আপডেট : ০৫ জুন ২০২৫, ১১:৫৩ এএম

বাংলাদেশে পরিবারের সঙ্গে এক মাস ব্যস্ত সময় কাটিয়ে লন্ডন ফিরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সেখানেই স্বামী ও মেয়ের সঙ্গে ঈদুল আযহা উদযাপন করবেন তিনি।

বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এর আগে সকালে পরিবারের সদস্যদের কাছে বিদায় নিয়ে গুলশানের নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন ডা. জোবাইদা।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন, লন্ডন পৌঁছে সেখানেই স্বামী তারেক রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করবেন ডা. জোবাইদা।

দীর্ঘ ১৭ বছর পর গত ৬ মে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। তিনি সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা। ঢাকায় তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

১৭ বছর আগে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন ডা. জোবাইদা রহমান।

জোবাইদার জন্ম সিলেটে। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে ১৯৯৫ সালে বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অধিকার করে সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন।

২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডন যাওয়া পর সরকার তাকে চাকরি থেকে বরখাস্ত করে। পরে তিনি সেখানকার ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রি নেন।

একাত্তর/আরএ
পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান। পরবর্তীতে সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাবেন।
রাজধানীর হাতিরঝিলে ঢাকা-১৭ আসনের সবস্তরের পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় আগামীতে জ্ঞান ও সমতাভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য মেয়ে জাইমা রহমানকে নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) গিয়েছেন ডা. জুবাইদা রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্য রওনা হয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর