সাবেক সিইসি নুরুল হুদা চার দিনের রিমান্ডে

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৫:৪৭ পিএম

দিনের ভোট রাতে করার অভিযোগ এক বিএনপি নেতার করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (২৩ জুন) বিকেলে এ আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার নুরুল হুদার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

নুরুল হুদা আদালতকে বলেন, নির্বাচনে কারচুপি হওয়ার দায় তার না, রিটানিং কর্মকর্তা থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তবে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা আদালতের এমন প্রশ্নে নিশ্চুপ ছিলেন তিনি। 

শুনানি চলাকালে আদালত নুরুল হুদাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে, কারচুপির নির্বাচনের দায় চাপান রিটানিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। তবে রাতের ভোট আয়োজনে নুরুল হুদা সরাসরি সরকারের তাবেদার হয়ে কাজ করেছেন বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।  দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকায় ‘মব’ তৈরি করে নূরুল হুদাকে হেনস্তার পর পুলিশে সোপর্দ করা হয়। ওইদিন উত্তরার বাসায় ঢুকে একদল লোক নূরুল হুদাকে বের করে আনেন এবং জুতার মালা পরিয়ে দেন। একই সঙ্গে তাদের জুতা দিয়ে পেটান। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতিও দেখা যায়।

এদিকে সাবেক এই সিইসির সঙ্গে ‘মব’ ঘটেছে উল্লেখ করে এর ঘটনা নিন্দা জানিয়েছে সরকার ও বিএনপি। মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়।   

অপরদিকে বিএনপি ‘মব’ সংস্কৃতির বিরুদ্ধে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার মবকাণ্ডে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ডিসিপ্লেনারি অ্যাকশন নেওয়া কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেপ্তার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়ায় আইনি যথাযথভাবে পরিচালিত হবে এটা আমরা প্রত্যাশা করি। তবে তার ওপরে যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না।

আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে রোববার (২২ জুন) মামলা করেছে বিএনপি। মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান বাদি হয়ে এ মামলা করেন। ওই মামলায় নূরুল হুদাকে গ্রেপ্তার দেখানো হয়।

একাত্তর/এসি
মব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় গ্রেপ্তার তিন জনকে জামিন দিয়েছেন আদালত।
সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা ও স্ত্রীকে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মব এড়াতে তাদের...
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ ক্যাম্পাসের অতিপরিচিত ছাত্রাবাস এলাকা 'সত্য নিকেতনে' একটি ছয়তলা ভবন হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক বিপর্যয়ে...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্বজুড়ে সুন্দরের সবচেয়ে বড় মহাযজ্ঞের অবসান ঘটিয়ে অবশেষে উদযাপিত হলো নতুন বিশ্ব সুন্দরীর অভিষেক। ভিয়েতনামের চোখধাঁধানো নাহ ট্রাং শহরে আয়োজিত 'মিস ওয়ার্ল্ড ২০২৬' আসরের রক্ত গরম করা ফাইনালে...
মাথায় ঝলমলে এক বিশ্বসুন্দরীর মুকুট পরার সুদূরপ্রসারী স্বপ্ন নিয়ে ভিয়েতনামের জমকালো মঞ্চে পা রেখেছিলেন বাংলাদেশের সামানজার সাঈদ। মূল লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ‘বিউটি উইথ আ পারপাস’-এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর