তিন রকম শাপালা চেয়ে আবারও ইসিতে এনসিপির আবেদন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম

নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ সংশোধন করে শাপলা, শাদা শাপলা ও লাল শাপলাকে প্রতীক হিসেবে  তালিকাভুক্ত করতে এবং জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তার একটি বরাদ্দ দিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর আবেদন করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ই-মেইলে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন দলটি যুগ্ম সদস্য সচিব ও
মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে ব্রিফিং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, প্রতীকের তালিকায় শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না। সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনদের সঙ্গে আমরা সংলাপ শুরু করতে যাচ্ছি। 

রাজনৈতিক দলের নিবন্ধনের অপেক্ষায় থাকা জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন সময়ে শাপলা প্রতীকের দাবি জানিয়েছে। সোমবার দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা প্রতীক না পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এর পরের দিন অর্থাৎ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠন সারজিস আলম সরাসরিই বলেন, শাপলাই হতে হবে এনসিপির প্রতীক, না হলে দেখে নেওয়া হবে। 

তিনি আরও লেখেন,  না হলে নির্বাচন কীভাবে হয়, আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নেবো।

চলতি বছরের ২২ জুন জাতীয় ফুল ‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন জমা দেয় এনসিপি। ওই দিন পছন্দের প্রতীকের তালিকায় শাপলা ছাড়াও ‘কলম’ ও ‘মোবাইল’ রেখেছিল দলটি। 

এরপর চার আগস্ট বরাদ্দ চাওয়া প্রতীকে সংশোধন এনে আবারও নির্বাচন কমিশনে আবেদন করে এনসিপি। তবে এবার বাদ যায় কলম ও মোবাইল প্রতীক।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী একাত্তরকে জানান, আবেদনে আগের শাপলাসহ কলম ও মোবাইল ফোনের জায়গায় সংশোধনী এনে সাদা শাপলা এবং লাল শাপলা দলীয় প্রতীক হিসেবে চাওয়া হয়েছে।

কিন্তু তার আগে ৯ জুলাই নির্বাচনী প্রতীক হিসেবে জাতীয় প্রতীক ‘শাপলাকে’ ব্যবহার না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। 

একাত্তর/এসি
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর