হাসপাতালে ফেলে যাওয়া সেই নবজাতকের সহায়তায় তারেক রহমান

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১০:০২ পিএম

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলার শিশু ওয়ার্ডে সম্প্রতি এক নবজাতক শিশুকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। শিশুটির পাশে পাওয়া যায় একটি চিরকুট, যাতে লেখা ছিলো— ‘পরিস্থিতির স্বীকার হয়ে বাচ্চা রেখে গেলাম।’

ঘটনাটি দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় জানার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে গঠিত নিপীড়িত নারী ও শিশু আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেলের সদস্যরা শিশুটিকে দেখতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান এবং শিশুটির চিকিৎসাসংক্রান্ত যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম ভার্চুয়ালি দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী এবং হাসপাতালের পরিচালক ডা. ফজলুল রহমানের সঙ্গে যোগাযোগ করেন। তিনি নবজাতকের সর্বোচ্চ চিকিৎসা ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সকলকে ধন্যবাদ জানান।

বিএনপির নিপীড়িত নারী ও শিশু সহায়তা সেলের পক্ষ থেকে শিশুটির জন্য প্রয়োজনীয় শিশু সুরক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহায়তা সেলের সদস্য ডা. মো. জিয়াউল হক, ডা. মাসতুরা বেগম, ডা. নূর জামান সরকার, ডা. তামান্না নুসরাতসহ দিনাজপুর মেডিকেল কলেজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দেশব্যাপী নারী ও শিশু নিপীড়নের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত মার্চে বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম ও আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে যথাক্রমে স্বাস্থ্য ও আইনি সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী করে নিপীড়িত নারী ও শিশু সহায়তা সেল গঠন করা হয়। এই সেল গঠনের পর থেকেই দেশব্যাপী বিভিন্ন নারী ও শিশু নিপীড়নের ঘটনায় দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আসছে।

একাত্তর/আরএ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
দুই বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার নতুন নেতৃত্ব ঘোষণার পথে ছাত্রদল। ইতোমধ্যে সম্ভাব্য নেতৃত্বের তালিকা ছোট করে আনা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বাহিরে অপেক্ষারত সাংবাদিকদের কোনো ব্রিফ না করেই চলে গেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর