জনগণের আইন হাতে তুলে না নেয়াকে হাসিনা দুর্বলতা ভাবছে: ড. হেলাল উদ্দিন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১১:২৫ এএম

চব্বিশের ৫ আগস্ট জনগণের আইন হাতে তুলে না নেয়াকে শেখ হাসিনা দুর্বলতা ভাবছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করার আগে সংক্ষিপ্ত সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

হেলাল উদ্দিন বলেন, শেখ হাসিনা বিদেশে বসে কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। যদি এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকে তাহলে মানুষ দেশ ঘেরাও করে আওয়ামী সন্ত্রাসীদের আইনের হাতে তুলে দেবে।

যেখানে আগুন সন্ত্রাস সেখানেই প্রতিরোধ করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তোলে ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করতে হবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ। মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে প্রেসক্লাব ও পল্টন মোড় প্রদক্ষিণ করে।

একাত্তর/আরএ
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আগামী ৫ সেপ্টেম্বরে ঢাকা-চট্টগ্রামসহ চারটি রুটে লং মার্চ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর