খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দোয়া মাহফিল

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সোমবার (১ ডিসেম্বর) বাদ আসর রাজধানীর ভাটারা এলাকার সাইদনগরস্থ দারুস সালাম হোসেইনিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার হেফজ বিভাগের কয়েকশ’ হাফেজে কোরআন ও এতিম শিক্ষার্থীদের অংশগ্রহণে মাহফিলটি বিশেষ মর্যাদাপূর্ণ হয়ে ওঠে।

মাহফিলে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. আবু হোরায়রা, সহ-সভাপতি ফেরদৌস মাহমুদ রুবেল, সহ-সভাপতি রাসেল হোসেন (মিজি), যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পাশাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখা থেকে উপস্থিত ছিলেন— ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের সভাপতি ফাইয়াজ কবির তাওয়াফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান; ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস শাখার সভাপতি সায়েম উল হক সিকদার ও সাধারণ সম্পাদক আবির হোসেন; ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল হৃদয় প্রমুখ।

দোয়া মাহফিলে বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা বলেন, দেশের এই ক্রান্তিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তার মতো আপসহীন নেতৃত্ব দেশের প্রতিটি ঘরে ঘরে জন্ম নিক—এটাই আমাদের প্রত্যাশা। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, সে জন্য সবার কাছে দোয়া চাই।

দোয়া ও মোনাজাত শেষে হাফেজ ও এতিম শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয় এবং তাদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে রোববার দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে একদিনের দোয়া কর্মসূচি ঘোষণা করা হয়েছিলো। এরই অংশ হিসেবে আজ এই মাহফিলের আয়োজন করা হয়।

একাত্তর/আরএ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এডভোকেট রুহুল কবির রিজভী।
দুই বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার নতুন নেতৃত্ব ঘোষণার পথে ছাত্রদল। ইতোমধ্যে সম্ভাব্য নেতৃত্বের তালিকা ছোট করে আনা হয়েছে।
বিএনপিকে এমন একটি গণতান্ত্রিক দলে পরিণত করতে চান, যা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে...
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল শনিবার।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর