একটি দল মুক্তিযুদ্ধ, আরেকটি দল ধর্ম নিয়ে কার্ড খেলছে: নাহিদ ইসলাম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পিএম

এবারের নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন নয় বরং এবারের নির্বাচন সংস্কারের পক্ষে ও বিপক্ষের নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, একটি দল মুক্তিযুদ্ধ বনাম রাজাকার এবং আরেকটি দল ধর্ম নিয়ে কার্ড খেলে আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রুপায়ন টাওয়ারের অস্থায়ী কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে সংহতি জানানোর কারণে সংযুক্ত আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

২৪ জন প্রবাসীকে মুক্তি দেয়াকে খুশির সংবাদ জানিয়ে দলের আহবায়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের ফসল বিএনপি-জামায়াত সমানভাবে নিচ্ছে। আগামী নির্বাচনেও তারা সে ধরনের বন্দোবস্ত করছে।

এসময় দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী জানান, খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনা ও জাতীয় পার্টি দায়ী। এদের ঠেকাতে বিএনপি ও জামায়াতকে শক্ত অবস্থান নিতে হবে।

জাতীয় পার্টির নেতারা এখনো কেনো জেলে যায়নি, সরকারের কাছে সে প্রশ্নও রাখেন নাসির উদ্দিন পাটওয়ারী।

একাত্তর/আরএ
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর