তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে ব্যাপক সাড়া পাচ্ছি: আবদুস সালাম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, ঢাকা-১৭ আসনের বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের বেহাল অবস্থা চোখে পড়ার মতো। এসব এলাকার মানুষের প্রত্যাশা—উন্নয়নের জন্য তারা তারেক রহমানকে ভোট দেবেন। করাইল ও সাততলা এলাকাসহ একাধিক স্থানে ইতোমধ্যে জনসভা হয়েছে এবং সেখানে জনগণের বিভিন্ন অভিযোগ শোনা হয়েছে।

বিরোধী পক্ষের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে, সেগুলো ভিত্তিহীন। যাদের নিয়ে কথা বলা হচ্ছে, তারা কেবল বিএনপির সঙ্গে থাকলেই অতীতে জামানত ফেরত পেয়েছেন, অন্য সময় এককভাবে নির্বাচনে অংশ নিয়ে তারা জামানত পর্যন্ত ফেরত পাননি।

তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে পরিকল্পিতভাবে তাদের বড় করে দেখানো হচ্ছে। এটি নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বানচালের ষড়যন্ত্রের অংশ। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারাই সমান্তরাল শক্তি দাঁড় করানোর চেষ্টা করছে।

আব্দুস সালাম বলেন, অতীতে বেগম খালেদা জিয়া একাধিক আসন থেকে একাধিকবার জয়ী হয়েছেন। এবারও জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিজয় নিশ্চিত করবে।

তিনি উল্লেখ করেন, এই এলাকায় উচ্চ আয়ের পাশাপাশি বস্তিবাসী নিম্ন আয়ের মানুষও বসবাস করেন। সবাই রাজনৈতিকভাবে সচেতন। বাংলাদেশের মানুষ কখনোই ষড়যন্ত্রে পা দেয়নি—অতীতেও নয়, বর্তমানেও নয়।

আব্দুস সালাম বলেন, ইনশাআল্লাহ ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এটি কোনো ব্যক্তি বা দলের নির্বাচন নয়, এটি দেশ, সরকার ও গণতন্ত্রকে ফিরিয়ে আনার নির্বাচন। দেশের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্যই এই নির্বাচন।

এ সময় ঢাকা-১৭ আসনের বিভিন্ন এলাকায় তারেক রহমানের লিফলেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর