বাধ্য করা হলে রাজপথে নামবো: জামায়াত আমির

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে যারা ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, আমাদের যারা ভোট দিয়েছেন, আমরা আগেও আপনাদের সঙ্গে ছিলাম। আজকে থেকে আরও শক্তভাবে আপনাদের সঙ্গে থাকবো। যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামবো।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠকে অংশ নেন।

এসময় জামায়াত আমির আরো বলেন, আমরা আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানানোর পরও বিভিন্ন জায়গায় ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, এটাতো পুরোনো ফ্যাসিবাদের লক্ষণ।

তিনি বলেন, নির্বাচনে যারা সংখ্যা গরিষ্ঠ আসন পেয়েছেন তাদেরকেই সব দায় নিতে হবে। এখনই এসব বন্ধ করা না হলে আমরা যেকোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

নির্বাচনী ফলাফল ঘোষণার সময় হঠাৎ হঠাৎ কিছু জায়গায় ফল প্রকাশ বন্ধ করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, অল্প ব্যবধানে কিছু জায়গায় আমাদের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। কিছু জায়গায় দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে। যাদের ওপর অন্যায় আচরণ করা হয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি তারা প্রথমে প্রতিকার চাইবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিকার না করলে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চব্বিশকে হারিয়ে...
বিএনপি সংস্কার বা ঐক্যমত্যের আলোচনায় অংশ নিলেও নির্বাচনের পর দেখা গেলো তারা গণভোটের রায়কে মন থেকে মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...
দেশের প্রকৃত অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে প্রচলিত অর্থ বছরকে পরিবর্তন করে ‘ক্যালেন্ডার বর্ষ’ (জানুয়ারি–ডিসেম্বর) অনুযায়ী করার প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির...
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর