তারেক রহমান-নাহিদ ইসলাম সাক্ষাৎ: সংলাপে সঙ্কট সমাধানের তাগিদ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ পিএম

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকলেও তা সংলাপের মাধ্যমে সমাধানের ব্যাপারে একমত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডে নাহিদ ইসলামের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এই আলোচনা হয়।

বৈঠক শেষে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, সাক্ষাতকালে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ছাড়াও ‘শাপলা কলি’র প্রতিকৃতি এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের একজন শহীদের লেখা চিঠি উপহার হিসেবে দেওয়া হয়েছে।

আখতার হোসেন বলেন, রাজনৈতিক সৌজন্যতা দেখিয়ে তারেক রহমান এসেছেন, এজন্য তাকে শুভেচ্ছা জানাই। এই শুভেচ্ছা বিনিময় দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আভাস দেয়।

বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে তিনি জানান, নির্বাচনের ফলাফল নিয়ে যেসব প্রশ্ন ছিলো এবং বর্তমান সহিংসতা নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। এছাড়া সামনে যাতে সব দল একসঙ্গে কাজ করতে পারে এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচারের বিষয়েও আলোচনা হয়েছে।

এনসিপির সদস্যসচিব আরও যোগ করেন, ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকতে পারে, তবে যেকোনো সঙ্কটে সংলাপের মাধ্যমে সমাধানের ব্যাপারে তারা কথা বলেছেন।

এর আগে সন্ধ্যায় জামায়াত আমিরের সঙ্গে বৈঠক সেরে নাহিদ ইসলামের বাসায় পৌঁছান তারেক রহমান। তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

একাত্তর/এসি
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর