জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় হবে না: জামায়াত আমির

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ এএম

জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের ৬০ ফিটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

জামায়াত আমির বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মাধ্যমে জুলাইকে অপমান করা হয়েছে। 

সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ না নেয় তাহলে আমরা জামায়াতে ইসলামী কোনো ছাড় দেবো না বলেও হুঁশিয়ারি দেন তিনি।   

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, প্রতিদিন ফজরের পর আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা ময়লা পরিষ্কার করা হবে। মিরপুর, কাফরুলকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। 

একইসঙ্গে তিনি আশা করেন এ কাজে সরকার ফান্ডিং ঠিক রাখবে। 

ঢাকায় থাকলে প্রতিদিন ময়লা পরিষ্কার করবেন, ঢাকার বাইরে থাকলে সেখানেও একই কাজ করবেন বলেও জানান আমিরে জামায়াত। 

আরবিএস
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
সারাদেশের সিএনজি পাম্পগুলোতে চলমান সংকটের আশু সমাধানে সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর