ফ্যাসিবাদমুক্ত ধারা অব্যাহত রাখার আহ্বান রিজভীর

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০১:০৫ পিএম

শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটেছে, সেই গণতান্ত্রিক ধারাকে যেকোনো মূল্যে অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় শর্তগুলো ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। জাতীয় সংসদ সচল হয়েছে এবং এই গণতান্ত্রিক পরিবেশকে সংহত রাখা সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে শেখ হাসিনার দুঃশাসন থেকে বিএনপির কোনো নেতা-কর্মী রেহাই পাননি। এই দীর্ঘ লড়াইয়ে যারা রাজপথে সক্রিয় ছিলেন, সেই ত্যাগী নারী নেত্রীদেরই দল মূল্যায়ন করবে।

মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই ৩৬ জন নারী প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ফরম কেনা ও জমা দেওয়ার এই কার্যক্রম আগামী ১২ এপ্রিল পর্যন্ত চলবে। ফরম বিতরণকালে দলের অন্যান্য কেন্দ্রীয় ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
জনগণকে দেওয়া সমস্ত নির্বাচনী অঙ্গীকার বিএনপি সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর