ভোটের পর দেখা গেলো বিএনপি গণভোট মন থেকে মানেনি: ডা. শফিকুর

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম

বিএনপি সংস্কার বা ঐক্যমত্যের আলোচনায় অংশ নিলেও নির্বাচনের পর দেখা গেলো তারা গণভোটের রায়কে মন থেকে মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, দলটি জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা ও তামাশা করছে। এমন চলতে থাকলে ভবিষ্যতে জনগণ রাজনীতিবিদদের আর বিশ্বাস করবে না।

বুধবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১-দলীয় ঐক্যজোটের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ডা. শফিকুর রহমান বলেন, নতুন হোক বা পুরনো, আমরা দেশে আর কোনো ফ্যাসিবাদকে মেনে নেবো না। বিএনপি জুলাই সনদ না মেনে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে। গণভোটের রায় বাস্তবায়নে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

সেমিনারে অংশ নিয়ে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও বিএনপিকে কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বিএনপি যদি জাতির সঙ্গে তামাশা বন্ধ না করে, তবে তাদের পরিণতি ভালো হবে না। বিএনপি জুলাই চেতনা বাস্তবায়নে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে চলমান আন্দোলন আবারও গণবিস্ফোরণে রূপ নেবে।

তিনি বলেন, বিএনপি চতুরতার আশ্রয় নিয়ে জুলাই সনদ আর গণভোটের রায়কে আলাদা করে ফেলেছে। তবে সরকারি দলের পক্ষ থেকে যতোই ছলচাতুরী চলুক না কেন, গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় দেওয়া হবে না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন সেমিনারে বলেন, যারা জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিতে চায় এবং দেশকে বিষিয়ে তুলতে চায়, তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার মূল আসামিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

১১ দলের নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা এই সেমিনারে উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সামসুল আলম স্বপদে বহাল থাকলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তাকে না সরালে...
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আগামী ৫ সেপ্টেম্বরে ঢাকা-চট্টগ্রামসহ চারটি রুটে লং মার্চ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর