লংমার্চ নিয়ে কোনো আশঙ্কা নেই, ব্যাপক সাড়া পাচ্ছি: গোলাম পরওয়ার

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৯:২০ পিএম

আগামী ৫ সেপ্টেম্বরে ঢাকা-চট্টগ্রামসহ চারটি রুটে লংমার্চ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের আইজিপির সাথে আলাপ শেষে জোটের পক্ষ থেকে এ কথা জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নকে প্রাধান্য দিয়েই এ লংমার্চ হবে। লংমার্চ নিয়ে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি। 

এসময় লংমার্চকে ঘিরে পুলিশের পক্ষ থেকে নানা পরামর্শ দেয়া হয়। 

এর আগে সন্ধ্যা ৭টায় পুলিশ হেড কোয়ার্টার্সে প্রবেশ করেন ১১ দলীয় নেতারা। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হয় জামায়াতসহ ১১ দলীয় জোটের।

১১ দলীয় ঐক্য সূত্রে জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়ন, রাষ্ট্রীয় কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার এবং বৈষম্যবিরোধী রাজনৈতিক দাবিগুলো সামনে রেখে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতিও শুরু করেছে ১১ দলীয় ঐক্য।

আগামী ৫ সেপ্টেম্বর শাপলা চত্বর থেকে ঢাকা-চট্টগ্রাম এরপর, ঢাকা-রংপুর, ঢাকা-খুলনা এবং ঢাকা-সিলেটে লংমার্চ অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনায় লংমার্চ সড়কপথে এবং সিলেটের লংমার্চ রেলপথে অনুষ্ঠিত হবে। 

লংমার্চ কর্মসূচি শেষে আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ হবার কথা রয়েছে।

আরবিএস
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো নিজেদের মেয়রপ্রার্থী নামিয়ে রাজনীতির মাঠে বড় চমক দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
লংমার্চ ও সরকার পতনের হুমকি দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করা যাবে না মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত বিএনপির বিশেষ কমিটিকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামীসহ বিরোধী ১১ দলীয় ঐক্য জোট। সংবিধানের কেবল কিছু অংশের সংশোধনী নয়, বরং এর...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর