শিক্ষার্থী আন্দোলনে পেছনে যে-ই থাকুক, আমরা সামনে আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০১:৩৬ পিএম

চলমান শিক্ষার্থী আন্দোলনের নেপথ্যে সরকারকে বিব্রত করার এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, পেছনে যে-ই থাকুক না কেন, সামনে আমরা আছি। এই আন্দোলনে মূল শিক্ষার্থীদের সংখ্যা বেশি নয় উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

এসময় তিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক দল নিষিদ্ধ এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন।

শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে চায় এমন মহল তো আছেই, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তবে পেছনে যে-ই থাকুক, সামনে আমরা আছি। শিক্ষামন্ত্রণালয় ইতিমধ্যেই তাদের অবস্থান পরিষ্কার করেছে। 

তিনি আরও বলেন, এই আন্দোলনে মূল শিক্ষার্থীদের সংখ্যা খুব বেশি নয়। শিক্ষার মান বর্তমানে নিচে নেমে গেছে এবং সরকার তা থেকে উত্তরণ ঘটাতে চায়। আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটোপাশ নেওয়ার সুযোগ নেই। শিক্ষার মান বাড়াতে বদ্ধপরিকর সরকার।

জুলাই শহীদদের সংখ্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হলে জুলাই শহীদের সংখ্যা বাড়বে। ভুয়া প্রমাণিত হলে তালিকা থেকে বাদ দেওয়া হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী বলেন, শেখ হাসিনা ফিরে আসুক, আমরা তাকে ফেরত চাই। বন্দীবিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফেরত চাওয়া হবে। এক্ষেত্রে আপিলের সুযোগ থাকলে তা আদালত দেখবে। তবে হস্তান্তরের প্রক্রিয়াটি কেমন হবে, তা সম্পূর্ণ ভারত সরকারের সিদ্ধান্তের বিষয় বলে তিনি উল্লেখ করেন। 

এছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা বেনজীর আহমেদ ও ভারতে গ্রেপ্তার হাদির হত্যকারীকে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত সাড়া পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

রাজনৈতিক দল নিষিদ্ধকরণের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রশাসনিক আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক, এটি বিএনপি চায় না। যা কিছু হবে, তা সম্পূর্ণ আইনিভাবে সম্পন্ন হবে। 

তিনি আরও বলেন, দেশবাসী মনে করে আওয়ামী লীগ দল হিসেবে গত জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ নিয়ে বিচার চলছে। সেখানে যে রায় আসবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক অত্যন্ত ভালো উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যেকোনো সময় স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন।

একাত্তর/এসি
ভারত সরকারের কঠোর সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একদিকে আপনারা ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ‘হাসিনা কার্ড’ খেলবেন, আবার অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইবেন—তা...
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার জন্য দায়ী দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আগামী পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পাঁচ আগস্ট ঘিরে কোনো নাশকতা হতে পারে বলে মনে করি...
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর