জুলাইয়ের দুই বছর পরও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৪:৩২ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পার হলেও দেশের ১৮ কোটি মানুষের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি অভিযোগ করে বলেন, গণভোটের রায় নিয়ে বিএনপি জাতির সঙ্গে চরম প্রবঞ্চনা ও প্রতারণা করেছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির এসব কথা বলেন।

দেশে এখনো দলীয়করণ, সন্ত্রাস ও ফ্যাসিবাদের চর্চা অব্যাহত রয়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দিন দিন কলুষিত করা হচ্ছে। চারপাশের কোনো কিছুরই কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি, অথচ এই পরিস্থিতির জন্য চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থান কিংবা ছাত্র-জনতার রক্তক্ষয়ী যুদ্ধ হয়নি।

তিনি আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদকে তাড়ানোর মাধ্যমে। তাই এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত। 

জামায়াতে ইসলামী কোনো ধরনের ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না জানিয়ে তিনি বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে তারা শেষ পর্যন্ত রাজপথে লড়াই চালিয়ে যাবেন।

এর আগে দুপুরে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নেতাদের দেখতে যান ডা. শফিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি ছাত্রদলের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ছাত্রদলের আচরণ দেখে স্পষ্ট মনে হচ্ছে তারা অতীত ইতিহাস থেকে কোনো শিক্ষাই গ্রহণ করেনি। আমি প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহবান জানাই—অবিলম্বে আপনার দলের শিক্ষার্থীদের এসব অপকর্ম থামান। জকসু নেতাদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে সরকার শেষ পর্যন্ত কী আইনি ব্যবস্থা গ্রহণ করে, আমরা তা দেখার অপেক্ষায় রইলাম।

একাত্তর/এসি
জনগণের প্রয়োজনে আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট...
দেশবাসীকে দেয়া ওয়াদা অস্বীকার করে সরকার উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। 
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সামসুল আলম স্বপদে বহাল থাকলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তাকে না সরালে...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা এবং সৌদি আরব থেকে তেল সরবরাহ আংশিক পুনরুদ্ধারের খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম...
সরকারের বারো আনা বা বডড়ো সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।...
বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড়ো মাধ্যম শিক্ষা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে জাতিসংঘের মঞ্চে এটিই তার প্রথম ভাষণ হতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর