শেখ হাসিনাকে আশ্রয়ের বিকল্প ছিলো না, ফেরানো প্রক্রিয়াধীন: ত্রিবেদী

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার কোনো বিকল্প ছিলো না মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানিয়েছেন, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার কোনো বিকল্প যেমন তখন দিল্লির হাতে ছিরো না, তেমনি বর্তমানে তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি)’-এর একটি সেশনে যোগ দিয়ে উপস্থিত এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

হাইকমিশনার জানান, জুলাই-আগস্টের সেই সময়কার দ্রুত পরিবর্তনশীল ঘটনা সম্পর্কে ভারত সরকার আগে থেকে অবহিত ছিলো না। তিনি বলেন, শেখ হাসিনা যখন ভারতে আশ্রয়ের জন্য যান, তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ফলে কূটনৈতিক ও তৎকালীন প্রেক্ষাপটে তার আশ্রয়ের আবেদন ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ বা বিকল্প ভারতের হাতে ছিলো না।

তবে বর্তমান পরিস্থিতি তুলে ধরে হাইকমিশনার জানান, বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে আইনি ও কূটনৈতিক কার্যক্রম বা অনুরোধ রয়েছে, তা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

একাত্তর/এসি
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন কি না, তা আইন অনুযায়ী নির্ধারিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো আপিল করার সুযোগ নেই; তিনি দেশে ফিরলেই সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার মৃত্যুদণ্ড অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড....
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি পুরোপুরি তার নিজের সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে এ বিষয়ে ভারত ইতিবাচক ও...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উত্তাপের মাঝেই নিউইয়র্কে এক অনন্য মানবিক সুর তুললেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অধিবেশনের সাইডলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ছয়জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৬ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর