সালাহউদ্দিনকে গুমে জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজিরের আবেদন

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১২:৪৬ পিএম

টাস্কফোর্স ইন্টেরোগেশন (টিএফআই) সেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার জন্য আবেদন জানিয়েছে প্রসিকিউশন। 

রোববার (৯ আগস্ট) ট্রাইব্যুনালে এই আবেদন করা হয়।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আদালতে হাজির করার পর এই মামলায় জিয়াউল আহসানকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হতে পারে।

এর আগে শনিবার (৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, ২০১৫ সালে সালাহউদ্দিন আহমদকে গুম করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ তৎকালীন র‍্যাব ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা।

তদন্ত সংস্থার অনুসন্ধান উদ্ধৃত করে চিফ প্রসিকিউটর জানান, ২০১৫ সালে রাজধানীর উত্তরা থেকে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়। গুম করার পর তাকে র‍্যাব সদরদপ্তরের গোপন বন্দিশালা টিএফআই সেলে আটকে রেখে নির্যাতন চালানো হয়েছিলো।

প্রসিকিউশন জানায়, দ্রুতই এ মামলার তদন্ত কাজ শেষ করে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে।

একাত্তর/এসি
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্নমতের মানুষকে গুম ও অমানবিক নির্যাতনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত  ‘আয়নাঘর’ বা জেআইসি-এর অসংখ্য তথ্য-প্রমাণ ও আলামত গত পাঁচ আগস্টের পর দেয়াল তুলে ও পরিবর্তন এনে নষ্ট করা হয়েছে...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে মঙ্গলবার (৪ আগস্ট) বিচারিক...
রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
অভাবের তাড়নায় মাথার চুল কেটে বিক্রি করে দেওয়া বাগেরহাটের রামপালের অসহায় নারী রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর