২৮ জনের সাক্ষ্য শেষ, কাদেরসহ সাতজনের বিরুদ্ধে যুক্তিতর্ক ট্রাইব্যুনালে

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১১:৩৮ এএম

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে মঙ্গলবার (৪ আগস্ট) বিচারিক প্রক্রিয়া শেষ পর্ব ‘যুক্তিতর্ক’ শুরু হচ্ছে।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, এদিন প্রথমে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক তুলে ধরবে। এরপর আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করবে।  মামলাটিতে ওবায়দুল কাদের ছাড়া অভিযুক্ত অন্য ছয় আসামি হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আসামিরা সবাই বর্তমানে পলাতক রয়েছেন।  

এর আগে গত দুই আগস্ট মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্ব আনুষ্ঠানিকভাবে শেষ হয়। ওই দিন রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদকে জেরা করেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। জেরা শেষ হওয়ার পর আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য মঙ্গলবার ধার্য করেন।  

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মামলাটিতে মামলার তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন।  

চলতি বছরের ২২ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। প্রসিকিউশনের আনা অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলন দমন-পীড়নে আসামিরা পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত থেকে দেশজুড়ে সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছেন।  

একাত্তর/এসি
আগামী পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পাঁচ আগস্ট ঘিরে কোনো নাশকতা হতে পারে বলে মনে করি...
২০১৩ সালের পাঁচ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক ও বেনজীর...
কক্সবাজারে বহু আলোচিত পৌর কাউন্সিলর একরামুল হককে ‘ক্রসফায়ারে’ হত্যা এবং সাভারে ছাত্র-জনতার আন্দোলনকালে এপিসি থেকে ফেলে শাইখ আসহাবুল ইয়ামিনকে হত্যার দুটি আলাদা মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলে...
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং ১৪ দলীয় জোটের বিভিন্ন নেতাসহ ৪৫ জনের...
জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া কোনো তাড়াহুড়ো করে করা হচ্ছে না; বরং এটি অত্যন্ত স্বচ্ছ ও স্বাভাবিক আইনি গতিতেই এগোচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের...
সংবিধান সংশোধন কমিটিতে নাম না পাঠালেও বিরোধীদলসহ সব রাজনৈতিক দলের সঙ্গেই সংবিধান সংশোধনী নিয়ে সরকার ও কমিটি আলোচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির...
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধরে-বেঁধে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে আদালতে তার সব ধরনের আইনি অধিকার নিশ্চিত করা হবে...
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সই করেছে বাংলাদেশ। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক সুবিধা পাবে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর