ইস্যু থাকাই গণতন্ত্রের সৌন্দর্য, সব সমস্যারই সমাধান সম্ভব: ত্রিবেদী

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৩:২৩ পিএম

বাংলাদেশ ও ভারতের মধ্যে যেকোনো দ্বিপক্ষীয় সঙ্কট আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, গণতান্ত্রিক দুই দেশের মধ্যে ভিন্নমত বা বিভিন্ন ইস্যু থাকাটাই স্বাভাবিক এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে আলোচনার পথ সবসময় খোলা রয়েছে এবং সমাধানযোগ্য নয় এমন কোনো ইস্যু ঢাকা-দিল্লির মধ্যে নেই।

সোমবার (১০ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের এসব কথা জানান ভারতীয় হাইকমিশনার।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককে অত্যন্ত ‘সৌহার্দ্যপূর্ণ’ উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, আমরা দুই দেশের সম্পর্কের আরও উন্নয়ন চাই এবং এটি আরও উচ্চতায় নেওয়ার ভালো সুযোগ রয়েছে। সম্পর্ক নিয়ে আমরা খুবই আশাবাদী। ইস্যু না থাকলে তো আর গণতন্ত্র থাকবে না। তবে এমন কোনো সমস্যা নেই যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।

নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের গভীর ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে হাইকমিশনার বলেন, আমরা শুধু সীমান্ত নয়, স্বপ্নও শেয়ার করি। বাংলাদেশের সঙ্গে যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, তা এগিয়ে নিতে উভয় দেশ একযোগে কাজ করবে।

সাক্ষাৎকালে বাংলাদেশে পাওয়া সামাজিক উষ্ণতা ও আতিথেয়তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখানে যে ভালোবাসা পাচ্ছি, তাতে আমি অত্যন্ত আনন্দিত। দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকাটা বিশেষ প্রয়োজন।

তবে আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানাননি ভারতীয় হাইকমিশনার।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বাহিরে অপেক্ষারত সাংবাদিকদের কোনো ব্রিফ না করেই চলে গেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা ও সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসব সমস্যা সমাধানে ভারতকে আহ্বান জানিয়েছে বিএনপি।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১৫৫ শিশু।
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
ভারতে অবস্থানরত দণ্ডিত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আর হেয় প্রতিপন্ন না করার বিষয়ে আশ্বস্ত হয়েছে ঢাকা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর