ফখরুল-প্রণয় বৈঠকে যে আলোচনা হলো

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম

তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা ও সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসব সমস্যা সমাধানে ভারতকে আহ্বান জানিয়েছে বিএনপি।

রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ বিষয়ে আলোচনা হয়।

পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা ও সীমান্ত হত্যা ইস্যুতে উদ্বেগ তুলে ধরে এসব সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে ভারতকে।

বিএনপি মহাসচিব জানান, ভারতের হাইকমিশনার বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায়। একই সঙ্গে দুই দেশের নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত। আরও সুস্থ সম্পর্কের দিকে নিয়ে যেতে আগ্রহী তারা।

তিনি বলেন, তাদের যে বক্তব্য তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গেও তারা সম্পর্ক দৃঢ় করতে চান। এ সম্পর্কে আরও কীভাবে পজিটিভিটি নিয়ে আসা যায় সেভাবে তারা কাজ করতে আগ্রহী।

মির্জা ফখরুল বলেন, ভারতের হাইকমিশনার সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। ভারত-বাংলাদেশের যে সম্পর্ক সেটা কীভাবে আরও গভীর করা যায়, দৃঢ় করা যায়- সে সম্পর্কে আলোচনা করেছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা সম্পর্ক সুদৃঢ় করতে চান।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক ভারতের উপ-হাইকমিশনার প্রভন বাধেও উপস্থিত ছিলেন।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

কেএসএইচ
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর