আওয়ামী লীগের মিছিলে গোয়েন্দা গাফিলতি, জ্বালানি সঙ্কটে সন্দেহ রিজভীর

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পিএম

শুক্রবার দিনেদুপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মিছিল বের হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার চরম গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি দেশে চলমান জ্বালানি সঙ্কটকে কৃত্রিম বা পরিকল্পিত কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে এ বিষয়ে গভীর অনুসন্ধান ও তদন্তের দাবি জানিয়েছেন তিনি।  

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, একটি নিষিদ্ধ সংগঠন কীভাবে রাজধানীসহ প্রকাশ্যে মিছিল করার দুঃসাহস দেখায়? আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো তখন কী করছিলো? তাদের এই গাফিলতির কারণ খতিয়ে দেখতে হবে। আওয়ামী লীগের রক্তেই সহিংসতা। তারা আবার ফিরে এসে রাষ্ট্রক্ষমতা কেড়ে নেবে কিংবা রাজনীতি করবে—জনগণ তা মেনে নেবে না। ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

চলমান বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট নিয়ে রিজভী বলেন, বিরোধী দল হিসেবে সরকারের সমালোচনা করা স্বাভাবিক, তবে অযৌক্তিক বিষয় নিয়ে অতিরিক্ত উৎসাহ দেখানো ঠিক নয়। গ্যাসের সংকট তো সরকার সৃষ্টি করেনি, এর জন্য তারেক রহমানও দায়ি নন। এটি আন্তর্জাতিক পরিস্থিতির কারণেও কিছুটা ক্ষতিগ্রস্ত। সরকার তা সমাধানের নিরন্তর চেষ্টা করছে। তবে একের পর এক যে ত্রুটি ও সমস্যা দেখা দিচ্ছে, তা দেখে মানুষের মনে প্রশ্ন উঠছে—এই জ্বালানি সঙ্কট পরিকল্পিত কি না। 

রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ড এবং সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বয়স্ক ভাতার মতো উদ্যোগগুলো বন্ধ করার চক্রান্ত তারই অংশ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। সেখানেও অংশ নিয়ে বক্তব্য দেন রুহুল কবির রিজভী।  

মহিলা দলের কর্মসূচিতে রিজভী বলেন, বর্তমান সময়ে দেশের নারীরা যে নির্বিঘ্নে কথা বলতে ও স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন, তা সরকারের অন্যতম বড়ো অর্জন। 

তিনি সরকারের বিভিন্ন ইতিবাচক কাজ ও উন্নয়নমূলক উদ্যোগ জনগণের সামনে ব্যাপকভাবে তুলে ধরতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

একাত্তর/এসি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রকে বিকশিত ও শক্তিশালী এবং আইনের শাসন নিশ্চিত করতে গণমাধ্যমের...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশের হাটে-মাঠে গিয়ে তরুণ সমাজকে সংগঠিত করেছেন তিনি। যার ফলশ্রুতিতে আজকের এই বিএনপি...
বিশ্বব্যাপী জ্বালানি সঙ্কটের প্রভাবে দেশের সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ থাকলেও তা নিরসনে সরকার বিকল্প বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি...
বিভিন্ন ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা দেশের দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি বারবার বিনষ্ট করার অপচেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তবে এ...
নোয়াখালীতে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ছয় জন পুরুষ ও ১২ জন নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার আবহেই ভারতের রাজধানী নয়াদিল্লির ভারতের ভারত মণ্ডপমে সফলভাবে শুরু হয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলন শুরুর পর ভারতীয় কূটনীতি এবং ব্রিকস শেরপাদের এক...
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
ইরান যুদ্ধ কেন্দ্রিক সংঘাত এবং যুক্তরাষ্ট্রে আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ব্যাপক প্রচারণার মাঝেই সংক্ষিপ্ত ৪৮ ঘণ্টার আয়ারল্যান্ড সফরে দেশটির রাজধানী ডাবলিনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর