বিদ্যুৎ খাতে জবাবদিহিতা নিশ্চিত, আর কোনো নয়ছয় নয়: রিজভী

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ পিএম

কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ দিতে বিগত আওয়ামী লীগ সরকার ইনডেমনিটি আইন পাশ করেছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তবে সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করায় বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ খাতে আর কোনো নয়ছয় বা অনিয়মের সুযোগ থাকবে না।   

বুধবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ‘ক্যাব যুব সমাজ’ আয়োজিত এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে এই গণসংলাপের আয়োজন করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কুইক রেন্টালের নামে লুটপাট করার জন্য আওয়ামী লীগ ইনডেমনিটি পাশ করেছিলো। গত আমলে এই সংক্রান্ত কোনো অন্যায়ের বিরুদ্ধে মামলা করারও সুযোগ রাখা হয়নি, এটি ইচ্ছেকৃতভাবেই করা হয়েছিলো। কিন্তু সত্যিকারের গণতন্ত্র চাইলে সব ক্ষেত্রে জবাবদিহিতা থাকা জরুরি। আমাদের সরকারের চাওয়া হচ্ছে দেশপ্রেম এবং কথা রক্ষা করা।   

নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরে রিজভী বলেন, দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের বিশাল সম্ভাবনা রয়েছে। এই খাত নিয়ে যারা কাজ করছেন তারা নিঃসন্দেহে দেশপ্রেমিক এবং দেশের কল্যাণে কাজ করছেন। বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি ও বিদ্যুৎ সঙ্কট দেখা দিলেও বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং বাসা-বাড়িতে চুলা জ্বলা শুরু হয়েছে। চাহিদা মিটিয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা গেলে বিদ্যমান বিদ্যুৎ সঙ্কট অনেকটাই কেটে যাবে।

জাপান সফররত প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের প্রসঙ্গ টেনে বিএনপি নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে যে চুক্তি ও সমঝোতাগুলো হয়েছে, তার মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্ব পেয়েছে। জাপানের মতো উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে বাংলাদেশ এই খাতে এগিয়ে যাবে।

আশাবাদ ব্যক্ত করে রুহুল কবির রিজভী আরও বলেন, অন্ধকারের পর আলো আসবেই। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।

একাত্তর/এসি
সরকারকে বিতর্কিত করতেই পুলিশপ্রধান ক্রসফায়ার নিয়ে বক্তব্য দিয়েছেন কি না, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশে পর্যাপ্ত আইন থাকা সত্ত্বেও ক্রসফায়ার ও...
পলাতক শেখ হাসিনার দেশে ফেরা ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা...
বিএনপি সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকে সর্বদা...
১৯৭১ সালে দেশবিরোধী ভূমিকার কারণেই জামায়াতে ইসলামী বর্তমানে আওয়ামী লীগের সমর্থন চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানি, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে জাপানি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান করার লক্ষ্যে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের...
বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগ আরও সম্প্রসারণের জন্য বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ইউনিক্লো’র মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানির প্রতি আহ্বান...
চীনের প্রতিষ্ঠাতা ও প্রয়াত কমিউনিস্ট নেতা মাও সে তুংকে নিয়ে তৈরি একটি ট্রো 'মিম' দেখে অবমাননাকর মন্তব্য এবং হাসাহাসি করার অভিযোগে চরম রাজনৈতিক ও আর্থিক বিপাকে পড়েছেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান...
নির্বাচন কমিশন (ইসি) সোজা হয়ে দাঁড়াচ্ছে কি না, তা বৃহস্পতিবারের (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও উপনির্বাচনের মাধ্যমেই প্রমাণ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড....
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর