গোপনে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের পরাজিত প্রার্থী ফ্ল্যাভিও!

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ পিএম

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত কট্টর ডানপন্থি প্রার্থী ও সেনেটর ফ্ল্যাভিও বোলসোনারো পাসপোর্ট জমা দেয়ার আদালতের আদেশ অমান্য করে গোপনে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সুপ্রিম কোর্ট তাঁর পাসপোর্ট বাতিলের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ফ্লোরিডায় পৌঁছান বলে নিশ্চিত করেছে কূটনৈতিক ও আন্তর্জাতিক সূত্রগুলো।

অর্থ পাচারের অভিযোগ সংক্রান্ত এক মামলার তদন্তের অংশ হিসেবে ব্রাজিলিয়ান সুপ্রিম কোর্ট সোমবার ফ্ল্যাভিও বলসোনারোকে ২৪ ঘণ্টার মধ্যে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও তিনি পাসপোর্ট জমা দেননি। ফলে মঙ্গলবার আদালতের নির্দেশে তাঁর সব ধরনের পাসপোর্ট আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়।

পাসপোর্ট বাতিলের পরপরই দেশের সীমান্ত টহল জোরদার করা হলেও তিনি কীভাবে ব্রাজিলের সীমানা পেরিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন, সেই রুট এখনো অস্পষ্ট। পরবর্তীতে বিবিসি জানায়, ফ্ল্যাভিও ফ্লোরিডায় তাঁর ছোট ভাই এদুয়ার্দো বোলসোনারোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরও বোলসোনারো ও তাঁর পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।


এর আগে গত রবিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের চরম উত্তেজনাপূর্ণ দ্বিতীয় পর্বের রান-অফে বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন ৪৫ বছর বয়সী বলসোনারো। নির্বাচনে লুলা ৫১.৭৯% ভোট পেয়ে ঐতিহাসিক জয় লাভ করেন, যেখানে বোলসোনারো পান ৪৮.২১% ভোট। তবে ট্রাইব্যুনালের নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা বেশি ভোটগ্রহণ চালুর বিষয়টিকে 'কারচুপি' আখ্যা দিয়ে বলসোনারো নির্বাচনী ফলাফল বাতিল ও নির্বাচন পুনর্বিবেচনার আবেদন জানান, যদিও তাঁর নিজ রাজনৈতিক দল ‘লিবারেল পার্টি’ নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে।

পরাজয়ের পরপরই তাঁর বিরুদ্ধে বিলিয়ন ডলারের অর্থ পাচার মামলা ও নির্বাচনে অবৈধ বিদেশি অর্থায়নের অভিযোগ তদন্তের স্বার্থে সুপ্রিম কোর্ট ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল। উল্লেখ্য, তাঁর বাবা ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোও সামরিক অভ্যুত্থানের চেষ্টার দায়ে বর্তমানে গৃহবন্দী আছেন। দেশে অবস্থান করে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার কথা বললেও, শেষ পর্যন্ত আইনি পদক্ষেপের মুখে গোপনে ফ্ল্যাভিও বলসোনারোর দেশত্যাগে ব্রাজিলের রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

তথ্যসূত্র: বিবিসি

একাত্তর/এআরএস
২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলা এবং গাজা, লেবানন ও ইরানে চলা বিধ্বংসী যুদ্ধের পর অনুষ্ঠিত ইসরাইলের ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচনে কোনো পক্ষই স্পষ্ট একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে...
ব্রাজিলের বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভার কাছে পরাজয়ের পরপরই দেশ ছেড়ে পালিয়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বোলসোনারো।
২০২৩ সালে ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আক্রমণ, গাজায় টানা ধ্বংসাত্মক যুদ্ধ, ইরানের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাত এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমবর্ধমান একঘরে পরিস্থিতির পটভূমিতে মঙ্গলবার অনুষ্ঠিত...
বালকান অঞ্চলের দেশ সার্বিয়ার রাজনীতিতে এক নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা হয়েছে। প্রায় এক দশক ধরে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা জাতীয়তাবাদী ও জনপ্রিয়তাবাদী নেতা আলেকসান্দার ভুচিচ ছাত্র-জনতার...
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানি, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে জাপানি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান করার লক্ষ্যে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের...
বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগ আরও সম্প্রসারণের জন্য বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ইউনিক্লো’র মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানির প্রতি আহ্বান...
চীনের প্রতিষ্ঠাতা ও প্রয়াত কমিউনিস্ট নেতা মাও সে তুংকে নিয়ে তৈরি একটি ট্রো 'মিম' দেখে অবমাননাকর মন্তব্য এবং হাসাহাসি করার অভিযোগে চরম রাজনৈতিক ও আর্থিক বিপাকে পড়েছেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান...
নির্বাচন কমিশন (ইসি) সোজা হয়ে দাঁড়াচ্ছে কি না, তা বৃহস্পতিবারের (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও উপনির্বাচনের মাধ্যমেই প্রমাণ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড....
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর