দেশে ফিরলেন লিবিয়ায় আটকে পড়া ১৭৪ বাংলাদেশি

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫০ পিএম

ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপ যাত্রার স্বপ্ন ভঙ্গ হওয়ার পর লিবিয়ায় আটকে পড়া আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে পাঁচটায় বুরাক এয়ারের একটি বিশেষ চাটার্ড ফ্লাইটে তাদের রাজধানী ত্রিপোলি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে তাদের এই স্বেচ্ছায় প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রত্যাবাসন করা এসব নাগরিকের অধিকাংশই ইউরোপে উন্নত জীবনের আশায় মানবপাচারকারীদের প্ররোচনায় পড়ে অবৈধভাবে লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সে দেশে অপহরণ ও চরম শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

সকালে বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অপরাপর মন্ত্রণালয় এবং আইওএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ফেরত আসা নাগরিকদের অভ্যর্থনা জানান। ফেরত আসা ব্যক্তিরা যেন নিজেদের এই দুর্বিষহ ও ভয়াবহ অভিজ্ঞতার কথা অন্য সবার সঙ্গে শেয়ার করে মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে পারেন, সেজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের আহবান জানানো হয়।

এদিকে ফেরত আসা প্রতিটি নাগরিককে পথখরচা, খাদ্যসামগ্রী প্রদান, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজনভেদে অস্থায়ী বাসস্থানের সুবিধা দিয়েছে আইওএম।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এখনও আটকে থাকা অবশিষ্ট বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ও আইওএম যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলেও নিশ্চিত করা হয়েছে।

একাত্তর/এসি
লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা আরও ১৭১ জন বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরেছেন। বাংলাদেশ সরকার, লিবিয়া কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
লিবিয়া সরকারের দ্বিতীয় চার্টার ফ্লাইটে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি। প্রত্যেকের মুখেই ছিলো তিক্ত অভিজ্ঞতার বর্ণনা। তাদের অভিযোগ, লিবিয়ায় মাফিয়া চক্র নিয়ন্ত্রণ করে খোদ বাংলাদেশিরাই।   
লিবিয়াতে অনিয়মিত হয়ে পড়া দেড়শো বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের চেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদেরকে ফেরানো হয়। 
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ সক্ষমতা, কারিগরি প্রশিক্ষণ এবং দেশি-বিদেশি শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ সরেজমিনে প্রত্যক্ষ করেছেন চার বন্ধুপ্রতীম দেশের...
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে। পূর্বঘোষিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হবে।
যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে ইতিমধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়েছে এবং বাকি অংশেও দ্রুত...
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে করা মন্তব্য কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক, দেশজুড়ে উগ্রবাদী তৎপরতা ও রাজনৈতিক সহিংসতার খবরের মধ্যে সরকারের সার্বিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর