শেষের আগে জ্বলে ওঠা নিউজিল্যান্ডের সংগ্রহ ১৬৩

আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ০৬:২৪ পিএম

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকা নিউজিল্যান্ড টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে চার উইকেটে করেছে ১৬৩ রান। আজ জিততে হলে নামিবিয়ার দরকার ১৬৪ রান।

শুক্রবার (৫ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নামিবিয়া। 

বিশ্বকাপের চলতি আসরের ৩৬তম ম্যাচে নামিবিয়ার মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। পরের পাঁচ ওভারে দুই উইকেট হারিয়ে নিউজিল্যান্ড স্কোর বোর্ডে তুলতে পারে মাত্র ২৯ রান। ১৭ ওভারের খেলা শেষে কিউইদের সংগ্রহ ছিল চার উইকেটে ১১০ রান। 

তবে শেষ তিন ওভারে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান গ্লেন ফিলিপস ও জেমস নিশাম। শেষ ১৮ বলে এই দুই তারকা ব্যাটসম্যান চারটি ছক্কা আর দুটি বাউন্ডারির সাহায্যে তোলেন ৫৩ রান। মূলত এই দুই ব্যাটসম্যানের কারণেই সম্মানজনক স্কোর পায় নিউজিল্যান্ড। 

২১ বলে তিনটি ছক্কা আর এক চারে ৩৯ রানের লড়াকু ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। ২৩ বলে দুই ছক্কা আর এক চারে ৩৫ রান করে অপরাজিত জেমস নিশাম। 

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৬৩/৪ (গ্লেন ফিলিপস ৩৯*, জেমস নিশাম ৩৫*, কেন উইলিয়ামসন ২৮, ড্যারাইল মিচেল ১৯, মার্টিন গাপটিল ১৮, ডেভন কনওয়ে ১৭)।

একাত্তর/এসি

রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর