ইনজুরির কারণে দুই ম্যাচ হলো মাঠের বাইরে আছে আফগান স্পিনার মুজিব উর রহমান। খেলতে পারেননি নামিবিয়া ও ভারতে বিরুদ্ধে। এদিকে ভারতের সেমিফাইনালে যাওয়ার ভাগ্য নির্ভর করছে নিউজিল্যান্ড-আফগানিস্তানের ম্যাচের ওপর। তাই তাকে কিউইদের বিপক্ষে যে কোনো উপায়ে দেখতে চান রবি চন্দ্র অশ্বিন। সাত নভেম্বর আবুধাবিতে সুপার টুয়েলভের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-আফগানিস্তান।
অশ্বিন বলেন, আফগানিস্তান এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে। তাদের জন্য শুভকামনা। যদি আমাদের নিজেদের ফিজিও দিয়ে মুজিবের চিকিৎসা করাতে পারতাম, তাহলে ভালোই হতো!
অশ্বিন মনে করেন, যদি মুজিব দ্রুত ইনজুরি কাটিয়ে উঠতে পারে তবে আফগান বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে।
আরও পড়ুন: শেষের আগে জ্বলে ওঠা নিউজিল্যান্ডের সংগ্রহ ১৬৩
রশীদ খানদের সম্পর্কে ভারতীয় এই অফস্পিনার বলেন, শেষ দুই ম্যাচে তারা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে।
একাত্তর/এসি
