হাসপাতাল ছাড়লেন সৌরভ গাঙ্গুলি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০৬:২২ পিএম

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। সাবেক ভারতীয় অধিনায়ক, ও বর্তমান বিসিসিআই সভাপতিকে এবার হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ।

হাসপাতাল থেকে মুক্তি পেলেও করোনা থেকে মুক্তি মেলেনি এখনো। ফলে ঘরে ফিরে ঠিকই বন্দি হয়েই থাকতে হবে তাকে। হাসপাতালের বিভিন্ন সূত্র ধরে পিটিআই জানাচ্ছে, 'বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে কোভিড-১৯ এর চিকিৎসা প্রদানের পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘরে ফিরে তিনি হোম আইসোলেশনে থাকবেন।'

হাসপাতালে ভর্তির মতো জটিল পরিস্থিতি অবশ্য সৃষ্টি হয়নি তার। তবু সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল উডল্যান্ড হাসপাতালে। ভর্তি হওয়ার দ্বিতীয় দিনের মধ্যেই রক্তপ্রবাহ স্বাভাবিক হয়ে আসে সৌরভের। স্বাভাবিক পরিস্থিতিতে তখন তার অক্সিজেন স্যাচুরেশনও ছিল ৯৯%। ৪৯ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারকে গত সোমবার মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেইল থেরাপি দেওয়া হয়েছে। 

সৌরভের দুই ডোজ করোনা ভ্যাকসিনও নেওয়া ছিল। তবে শেষ কয়েক দিনে তার কাজের জন্যই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে তাকে। ধারণা করা হচ্ছে, সেই থেকেই করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

তবে হাসপাতালে যাওয়াটা তার জন্য নতুন কিছু নয় মোটেও। চলতি বছরই স্বাস্থ্য অবনতি ঘটলে তাকে হাসপাতালে যেতে হয়েছে দুই বার। হৃদযন্ত্রের সমস্যার কারণে তাকে যেতে হয়েছে হাসপাতালে। প্রথমবার জরুরি অ্যাঞ্জিওপ্ল্যাস্টি, দ্বিতীয় বারও একই কারনে হাসপাতালে ভর্তি হন তিনি। 


একাত্তর/এসএ

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
শ্রীলঙ্কার ঘূর্ণি স্বর্গ গলের মাটিতেই লঙ্কান ব্যাটারদের স্পিনের নাচন নাচিয়ে ছাড়লেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুতার! দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট আর পুরো ম্যাচে এক ডজন উইকেটের কাছাকাছি- এক...
টেস্ট ক্রিকেটকে টি-টোয়েন্টির মেজাজে খেলানো যার সহজাত অভ্যাস, সেই ঋষভ পন্থ পৌঁছে গেলেন এমন এক শিখরে, যা ভারতের আর কোনো ব্যাটার আগে কখনো কল্পনাও করতে পারেননি! গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর