দেশে ফেরত পাঠানো হবে জোকোভিচকে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৮:৩৩ পিএম

সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটা আর এবার গড়া হচ্ছে না নোভাক জোকোভিচের। অস্ট্রেলিয়ায় থাকা নিয়ে তার আপিল খারিজ করে দিয়েছে দেশটির আদালত। ফলে অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ না করেই দেশে ফিরতে হচ্ছে তাকে।

রোববার (১৬ জানুয়ারি) আপিলের রায়ে জোকোভিচের ভিসা বাতিল করার সিদ্ধান্তকে বৈধ বলে ঘোষণা করে আদালত। 

রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে জোকোভিচ বলেন, তিনি হতাশ তবে দেশে ফেরার ব্যাপারে কর্তৃপক্ষকে সব ধরণের সহায়তা করতে প্রস্তুত তিনি। 

করোনা টিকা না নেওয়ায় বিশ্বের এক নম্বর টেনিস তারকা জোকোভিচের ভিসা বাতিল করে দেন অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক মন্ত্রী অ্যালেক্স হক। এরপর তাকে সিডনির একটি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: টেস্টের নেতৃত্ব ছাড়লেন কোহলি

এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেন জোকোভিচ ও তার আইনজীবীরা। ডিটেনশনে রাখার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে তাকে মুক্তি দেওয়ার কথা বললেও ভিসার বিষয়ে সরকারের সিদ্ধান্তই বহাল রাখলো দেশটির আদালত। 

আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিবাসন বিষয়ক মন্ত্রী অ্যালেক্স হক। মহামারির সময়ে অস্ট্রেলিয়াবাসী যেসব ত্যাগ স্বীকার করেছেন সেগুলোর প্রতি সম্মান জানাতে এমন সিদ্ধান্তই যথার্থ, বলেন তিনি। 


একাত্তর/এসজে

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর