ক্রিকেট পাড়ায় ঝড়, জাহানারাকে ছেটে ফেলেছেন বিসিবি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১০:০৬ পিএম

বিপিএল ছাপিয়ে কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় নতুন ঝড়, কমনওয়েলথ গেমসের বাছাই পর্বের দল থেকে বাদ পড়েছেন প্রমীলা দলের তারকা ক্রিকেটার জাহানারা আলম। তার বিরুদ্ধে উঠেছে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। 

সেখানে দাঁড়িয়েই উঠেছে প্রশ্ন, বিসিবি কী জাহানারার মতো নিবেদিত এমন ক্রিকেটারকে যখন তখন ছেটে ফেলতে পারে, এটা কী হতে পারে কোনো বোর্ডের পেশাদারিত্ব। বিপরীত কথাও আছে, জাহানারা অভিযোগ তোলার সেই সুযোগটাই বা তৈরি করে দিলেন কেনো? 

এক হাতে এমন ক্যাচ লুফে নিয়েই বিশ্বকে জাহানারা আলম চমকে দিয়েছিলেন, বল ব্যাটের নৈপুন্যে হয়ে উঠেছেন বাংলার প্রমীলা ক্রিকেট আকাশের মায়াময় ধ্রুবতারা, দেশের হয়ে নারী ক্রিকেটের অর্জনে, গর্জনে জাহানারা মিলেমিশে একাকার।

২০০৮ সালে মাধ্যমিক পরীক্ষার হিসেব নিকেশ তুলে রেখেই জাতীয় দলের হয়ে খেলতে শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছিলেন জাহানারা, সেই থেকেই তার ক্রিকেট জাহানে ছুটে চলার শুরু। সেবার পরীক্ষা দেয়া হয়নি, তবে ক্রিকেটের কোনো খেলাই তিনি মিস করেননি।

এ পর্যন্ত ওয়ানডেতে ৪০ ম্যাচ খেলে ঝুলিতে পুরেছেন এগারোশ'র বেশি রান, উইকেটও আছে চল্লিশের কাছাকাছি; টি-টোয়েন্টি জাহানারা আর দারুণ, ছন্দ তার সুপাঠ্য কবিতার মতো, একাত্তর ম্যাচে তার এগারো শ'র বেশি রান, উইকেটও শিকার করেছেন পঞ্চান্নটি।

সব মিলিয়ে জাহানারাকে নারী ক্রিকেটের সাকিব হাসান বলাই যায়, তার হাত ধরেই বেশ কয়েকবার জয়ের দেখা পেয়েছে টাইগাররা; ২০১০ সালের এশিয়ান গেমসে রৌপ্য পদক জয়ের সেই মাহেন্দ্র ক্ষণেও জাহানারা দ্যুতি ছড়িয়েছেন, বাংলাদেশ প্রমীলা দলে ওয়ানডে মর্যাদা পাওয়ার ক্ষণেও তার আছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

২০১৮ সালে নারী এশিয়া কাপে সাত বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা জয়ে কৃত্বিতেও আছে জাহানারা নামটা, ২০২১ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলার যে অর্জন সেখানেও জাহানারা জড়িয়ে আছেন। 

এক কথায় নারী ক্রিকেটের যা কিছু এ পর্যন্ত আছে, অলরাউন্ডার জাহানারাও আছেন তার চারপাশে। আবার জাহানারাই প্রথম নারী ক্রিকেটার যিনি দুইবার আইপিএলের মতো নামি লিগে দেশের প্রতিনিধিত্ব করেছেন, অন্য বিদেশি লিগগুলোতেও তার হাঁকডাক আছে।

তবুও সম্প্রতি দলে নেই জাহানারার নাম, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, তাই বিসিবিও চালিয়েছে ছুড়ি। সেখানে দাঁড়িয়েই প্রশ্ন, ক্রিকেটে যে জাহানার নিবেদন অনস্বীকার্য, যে মেয়েটা জীবনের গুরত্বপূর্ণ পরীক্ষা বাদ দিয়ে দেশের জন্য খেলতে যান বিদেশে; তাকে কী বিসিবি এভাবে অসম্মান করতে পারে; চাইলেও কী কোনো ঠিক কারণ দর্শানো ছাড়া জাহানারার নামটা কেটে দেয়া যায়, এটা কী ঘোরতর অন্যায় নয়?

আবার বিপরীতে কথা আছে, বৃক্ষ যতো বড় হয়, ততো ঝুঁকে পড়ে,  মানে মানুষ যতো বড় হবে তার বিনয়ও বাড়বে ততোগুণে। জাহানারা সেই বিনয়টুকু অর্জন করতে পেরেছেন কী? কেনোই বা তিনি শৃঙ্খলা ভঙ্গের মতো অভিযোগটা আনার সুযোগটা করে দেবেন?

একাত্তর/ এনএ

বার্মিংহামে কমনওয়েলথ গেমসের ২২ তম আসরে মেয়েদের টেবিল টেনিসের এককে নিজেদের প্রথম খেলায় জয়ের দেখা পেয়েছেন বাংলাদেশের সোনম সুলতানা ও সাদিয়া রহমান।সোনম সুলতানা প্রথম ম্যাচে সলোমন দ্বীপপুঞ্জের কনি...
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল কমনওয়েলথ গেমস-২০২২ এর। ইংল্যান্ডের বার্মিংহাম শহরে বসেছে বিশ্বের অন্যতম ক্রীড়া প্রতিযোগিতার ২২তম আসরটি। বৃহস্পতিবার (২৯ জুলাই) ‘গেমস ফর...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর