অবশেষে সার্বিয়া ফিরলেন জোকোভিচ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৬:০৬ পিএম

অস্ট্রেলিয়ান সরকারের সাথে আইনী লড়াইয়ে হেরে অবশেষে নিজ দেশ সার্বিয়াতে ফিরলেন টেনিস তারকা নোভাক জোকোভিচ।

করোনা প্রতিরোধী টিকা না নেওয়ায় এবং একইসঙ্গে তথ্য লুকানোর দায়ে ভিসা সংক্রান্ত জটিলতায় অস্ট্রেলিয়ার আদালতে পরাজিত হয়ে রোববার সার্বিয়ার উদ্দেশ্যে রওনা দেন জোকোভিচ।

পরদিন টুর্নামেন্টে খেলার কথা থাকলেও নাটকীয় এই পর্বের সমাপ্তির সঙ্গে ২১তম গ্রান্ড স্লাম খেতাব জয়েরও আশাভঙ্গ হলো জোকোভিচের। খবর বিবিসির।

অস্ট্রেলিয়ার অভিবাসন আইন অনুযায়ী আগামী তিন বছর কোনো ভিসা পাবেন না ৩৪ বছর বয়সী এই টেনিস তারকা।

কিন্তু প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, 'সঠিক পরিস্থিতিতে' শিগগিরই জোকোভিচের প্রবেশের অনুমতি মিলতে পারে।

সোমবার অস্ট্রেলিয়ান রেডিও স্টেশন ২জিবি'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিষেধাজ্ঞা তিন বছরের জন্য দেওয়া হয়। তবে সঠিক পরিস্থিতিতে ফিরলে নিষেধাজ্ঞা পুনর্মূল্যায়নের সুযোগ রয়েছে।

আরও পড়ুন: স্প্যানিশ সুপার কাপ শিরোপা জিতল রিয়াল

অস্ট্রেলিয়ান আইনেই মানবিক কিংবা জরুরি ক্ষেত্রে তিন বছরের ভিসা নিষেধাজ্ঞা মওকুফ করা যায়। আর তাই পরের বছর অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টে জোকোভিচের অংশগ্রহণের অনুমতি মেলার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, করোনা টিকা না নেওয়ায় বিশ্বের এক নম্বর টেনিস তারকা জোকোভিচের ভিসা বাতিল করে দেন অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক মন্ত্রী অ্যালেক্স হক। এরপর তাকে সিডনির একটি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেন জোকোভিচ ও তার আইনজীবীরা। ডিটেনশনে রাখার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে তাকে মুক্তি দেওয়ার কথা বললেও ভিসার বিষয়ে সরকারের সিদ্ধান্তই বহাল রাখে দেশটির আদালত।


একাত্তর/টিএ

২৪ তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়েছেন নোভাক জোকোভিচ। ইউএস ওপেনের ফাইনালে মেদভেদেভকে হারিয়েছেন তিনি।
একতরফা আধিপত্য দেখিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচ।কার্লোস আলকারেজকে ৩-১ সেটে হারিয়ে ক্যারিয়ারের ৩৪তম ফাইনালে এই সার্বিয়ান তারকা।প্রথম সেটে ৬-৩ গেমে জয় পান জোকোভিচ। তবে জমে ওঠে জোকোভিচ ও...
ক্যামেরুন–সার্বিয়া ম্যাচের ৬ গোলের রোমাঞ্চের রেশ কাটতে না কাটতে উপভোগ্য এক সন্ধ্যা উপহার দিলো এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া ও আফ্রিকার ঘানা।সোমবার (২৮ নভেম্বর) দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে...
ক্যামেরুন ও সার্বিয়ার ম্যাচে কেউ জিততে পারেনি। পুরো ম্যাচে গোল হয়েছে ৬টি। তবুও জয় আসেনি কারো পক্ষে।সোমবার (২৮ নভেম্বর) কাতারের আল জানুব স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের জমজমাট ম্যাচটিতে ২-১ ব্যবধানে এগিয়ে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর