সার্বিয়া-ক্যামেরুনের ৬ গোলের ম্যাচে কেউ জেতেনি

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০৬:৩১ পিএম

ক্যামেরুন ও সার্বিয়ার ম্যাচে কেউ জিততে পারেনি। পুরো ম্যাচে গোল হয়েছে ৬টি। তবুও জয় আসেনি কারো পক্ষে।

সোমবার (২৮ নভেম্বর) কাতারের আল জানুব স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের জমজমাট ম্যাচটিতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা সার্বিয়া দ্বিতীয়ার্ধে ২ গোল খেয়ে জয়ের দিকে এগিয়ে যাওয়া ম্যাচটিতে ২ পয়েন্ট হাতছাড়া করেছে। ফলে ৩-৩ গোলে ড্র হয়।

এ ড্রয়ে শেষ ষোলোর সম্ভাবনা টিকিয়ে রাখল দুই দলই। ১ পয়েন্ট নিয়ে ক্যামেরুন শেষ ম্যাচে লড়বে ব্রাজিলের বিপক্ষে, সার্বিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

আল জানুব স্টেডিয়ামের ম্যাচটি যে এতোটা রোমাঞ্চ ছড়াবে, সেটি অবশ্য প্রথম বিশ মিনিটে অনুমান করা যায়নি। বিশ্বকাপে টানা আট ম্যাচ হেরে যাওয়া ক্যামেরুনকে শুরু থেকে চাপে রাখে সার্বিয়া। ১০ মিনিটেই গোল পেয়ে যাচ্ছিল ইউরোপের দেশটি। সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি বক্সে ঢুকে কোনাকুনি শট নিয়েছিলেন আলেকসান্দার মিত্রোভিচ।

প্রতিরোধহীন শটটি পোস্টের ভেতরের অংশ লেগেও বাইরে চলে আসে। ৭ মিনিট বাদে আরো একবার সুযোগ পান ২৮ বছর বয়সী মিত্রোভিচ। এবার বল পেয়ে যান ক্যামেরুন ডিফেন্ডারদের ভুলে। তবে অরক্ষিত থাকলেও তাড়াহুড়ায় পোস্টের বাইরে শট নেন তিনি।

ম্যাচের ২৯তম মিনিটের মাথায় ডি বক্সের কোনা থেকে ডান পায়ের লম্বা শটে গোল দিয়ে ক্যামেরুনকে এগিয়ে নেন ক্যাসটেলোট্টো। আর প্রথমার্ধের শেষ মুহূর্তে টানা জোড়া গোল করে সার্বিয়া।

ম্যাচে প্রথমার্ধ শেষে অতিরিক্ত ১ মিনিটে ডি বক্সে হেডারে গোল করেন পাভলোভিচ। এর পর অতিরিক্ত ৩ মিনিটের মাথায় আরেকটি গোল করেন স্ট্রাইকার স্যাভিচ। ডি বক্সের বাইরে থেকে বাম পায়ের লম্বা শটে গোল করেন তিনি। প্রথমার্ধ শেষ হয় ২-১ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের খেলায় সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে ক্যামেরুন। কিন্তু উল্টো খেয়ে বসে আরও একটি গোল। ম্যাচের ৫৩তম মিনিটে সার্বিয়াকে ৩-১ গোল ব্যবধানে এগিয়ে নেন আলেক্সান্দার মিট্রোভিচ।

আরও পড়ুন: সুইস পরীক্ষায় রাতে মাঠে নামছে ব্রাজিল

ম্যাচের ফিরতে মরিয়া হয়ে উঠা ক্যামেরুন ৬৩তম ও ৬৬তম মিনিটে দুটি গোল আদায় করে নিলে সমতায় ফিরে আসে। আফ্রিকান দলটির হয়ে যথাক্রমে গোল দুটি করেন ভিনসেন্ট আওবেকার ও চুপো মোটিং। এরপর শেষ পর্যন্ত কোনো গোল না হলে ৩-৩ গোল ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।


একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর