বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের যুবারা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১১:২৯ এএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃষ্টি আইনে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটের বড়ো ব্যবধানে হারিয়ে টাইগার যুবারা। 

এদিন টস জিতে সংযুক্ত আরব আমিরাতকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। বোলারদের তোপে ১৪৮ রানে গুটিয়ে যায় আমিরাত। বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল নেন সর্বোচ্চ তিন উইকেট। দুটি করে উইকেট পান তানজিম হাসান সাকিব ও আশিকুর জামান। 

১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসের ৮৬ রানের সময় বৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১০৭ রান। সে লক্ষ্য স্বাচ্ছন্দেই টপকাতে যুব টাইগারদের। ৯ উইকেট আর ৬১ বল হাতে রেখেই পায় জয়ের দেখা। এতেই নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনাল।

শেষ ষোলোতে অধিনায়ক রাকিবুল হাসানের দলকে লড়তে হবে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। তারা ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। সেমিফাইনালের লক্ষ্যে দুই দলের এই লড়াই হবে আগামী ২৯ জানুয়ারি।

প্রথমে ব্যাট করা সংযুক্ত আরব আমিরাত দলীয় ১০ রানের আগেই দুই ওপেনার হারায়। পরে পুনায়া মেহেরার ৪৩ রানের সঙ্গে ধারুব পারাসারের ৩৩ এবং আলিশান সারাফুর ২৩ রানের সুবাদে ইনিংসের ৪৯তম ওভারে অলআউট হওয়ার আগে স্কোর বোর্ডে ১৪৮ রান তোলে আমিরাত। বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের কোটা ছুতে পারেননি।

১৪৯ রানের লক্ষ্য টপকাতে নেমে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় বর্তমান চ্যাম্পিয়নরা। মাফিজুল ইসলাম ও ইফতেখার হোসেন ইফতির পার্টনারশিপ থেকে আসে ৮৬ রান। ইফতি ৩৭ রান করে আউট হলে শুরু হয় বৃষ্টি। পরে ম্যাচ শুরু হয় কার্টেল ওভারে। যেখানে নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১০৭ রান। 

ফিফটি হাঁকিয়ে মাফিজুল অপরাজিত থাকেন ৬৪ রানে। প্রান্তিক নওরোজ নাবিলের ব্যাট থেকে আসে অপরাজিত পাঁচ রান।


একাত্তর/এসি

রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর