ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ (বুধবার) রাতেও আছে শেষ ষোলোর দুই ম্যাচ। অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গের ঘরে খেলতে আসবে বায়ার্ন মিউনিখ।
আর রাতের ব্লক বাস্টার ম্যাচে ইতালিয়ান জায়ান্ট ইন্টারমিলানের বিপক্ষে খেলবে ২০১৯ এর চ্যাম্পিয়ন লিভারপুল। দুটি ম্যাচই শুরু রাত দু’টায়।
গেলো পাঁচ সিজনের চারটিতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। এবারো আছে সুপারফর্মে। ছয় ম্যাচে ছয় জয় নিয়ে শেষ ষোলোতে পা রেখেছে জার্গেন ক্লপের দল।
এখোনো পর্যন্ত কেবল দুইবারই লড়েছে দুদল, শতভাগ জয় অল রেডদের। একাদশে একাধিক পরিবর্তন নিয়েই কৌশল সাজাবেন মাস্টার মাইন্ড ক্লপ।
এদিকে, এক দশকে এই প্রথম নকআউট পর্বে খেলতে নামছে ইন্টার মিলান। কোরেয়া আর গোসেনকে ছাড়াই বিগ ম্যাচে মাঠে নামছে নেরাজ্জুরিরা।
মিলানের সানসিরো স্টেডিয়ামে শেষ ষোলোর প্রথম লেগের এই দ্বৈরথের মধ্যে দিয়ে দুই পুরনো বন্ধু এডিন জেকো ও মোহাম্মদ সালাহ একে অপরের মুখোমুখি হতে যাচ্ছেন।
ইন্টার ও লিভারপুলের ম্যাচের আগে ঘুরেফিরে আসছে দুই বন্ধু সালাহ ও জেকোর মুখোমুখি হওয়ার বিষয়টি। এবারের মৌসুমে ইতোমধ্যেই সানসিরোতে খেলেছে লিভারপুল।
ইন্টারের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের বিরুদ্ধে ম্যাচটি জিতেছিল দ্য রেডসরা। আবারও একই মাঠে খেলার আগে উজ্জীবিত জার্গেন ক্লপের দল।
আর, এক দশক পর চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে ফিরেছে ইন্টার মিলান। এমন সময়েই কিনা ছন্দ হারিয়েছে দলটি। সিরি-এ তে সর্বশেষ দুই ম্যাচে জয়ের মুখ দেখেনি তারা।
ইন্টারের বিপক্ষে চার ম্যাচ মুখোমুখি হয়ে তিনটিতে জিতেছে লিভারপুল, হার একটিতে। ক্লপের দলকে হারানো তাই সহজ হবে না ইতালির শীর্ষ লিগের দুইয়ে থাকা ইন্টারের।
চোটের জন্য ইন্টার আজ পাচ্ছে না হোয়াকিন কোররেয়া ও রবিন গোজেনেসকে। কার্ডজনিত নিষেধাজ্ঞায় নেই নিকোলো বারেল্লা।
ওদিকে লিভারপুলের মো সালাহ, সাদিও মানে, ডিয়েগো জোতা, রবার্তো ফিরমিনোরা কাঁপিয়ে দিতে পারেন যেকোনো দলের রক্ষণ।
আরও পড়ুন: জয়ের ধারায় ফিরলো ম্যানইউ
অন্যদিকে, অস্ট্রিয়ার প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস লিগের নক আউটে সলসবুর্গ। আজ সামনে জার্মান ঐতিহ্যবাহী দল বায়ার্ন মিউনিখ।
জার্মান দলগুলোর বিপক্ষে ছয় ম্যাচের পাঁচটি হেরেছে সলসবুর্গ। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছয়বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বায়ার্ন। তাই সলসবুর্গের নক আউট অভিষেক সহজ হচ্ছে না।
একাত্তর/আরএ
