নাসুমের ঘূর্ণিতে কুপোকাত আফগান টপঅর্ডার

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০৬:২৮ পিএম

এক নাসুমের ঘূর্ণির জাদুতেই কুপোকাত হয়ে গেছে প্রতাপশালী আফগান টপঅর্ডার। চার ওভারে মাত্র ১০ রান দিয়ে একে একে চারটি উইকেট শিকার করে নিয়েছেন বাহাতি এই স্পিনার। এ রিপোর্ট লেখা পর্যন্ত, আট ওভারে চার উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ৩৮ রান। দলের ভাগ্য ঘুরাতে ক্রিজে রয়েছেন নাজিবুল্লাহ জাদরান ও কাপ্তান মোহাম্মাদ নবী। 

জিততে তাদের এখনো চাই ৭২ বলে ১১৮ রান। হাতে আছে ৬ উইকেট। নাসুম প্রথম ওভারে আউট করেন রহমানুল্লাহ গুরবাজকে। তৃতীয় ওভারে প্রথম তিন বলের ব্যবধানে ফেরালেন হজরতুল্লাহ জাজাই ও অভিষিক্ত দারউইশ রাসুলিকে ফেরান। চতুর্থ ওভারে বল করতে এসে সাজঘরে ফেরান করিম জানাতকে।

এর আগে মিরপুরের শেরেবাংলায় বৃহস্পতিবার টস ভাগ্য ছিল মাহমুদউল্লাহ রিয়াদের পক্ষে। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ লিটন অর্ধশতকের উপর ভর করেই নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে তুলেছে ১৫৫ রান। লিটন করেছেন ৪৪ বলে ৬০। আফগানিস্তানের বিপক্ষে ৭ টি-টোয়েন্টিতে এবারই প্রথম দেড়শ ছাড়াতে পারল বাংলাদেশ দল।


একাত্তর/এসএ

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর