ক্রিকেট কিংবদন্তী শেন ওয়ার্নের মৃত্যু

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০৮:৩০ পিএম

কিংবদন্তী অস্ট্রেলীয় ক্রিকেটার এবং সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

অস্ট্রেলীয় স্থানীয় সময় শনিবার (৫ মার্চ) থাইল্যান্ডের কোহ সামুইতে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে তার ম্যানেজমেন্ট এজেন্সি। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। 

ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা বোলার, সর্বশ্রেষ্ঠ লেগ স্পিনার বিবেচনা করা হয়ে থাকে তাকে।

ওয়ার্ন একজন জেনুইন লেগ স্পিনার ছিলেন, সাথে লোয়ার অর্ডারে কার্যকরী ব্যাটিং করতেন। ২০০০-২০০৭ ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়ার আধিপত্যের অন্যতম কারিগর ছিলেন তিনি।

image


২০১৩ সালে ওয়ার্নকে আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ১৯৯২ সালের ২ জানুয়ারি, ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে। 

আরও পড়ুন: নতুন বোলিং কোচ পেলো টাইগাররা

১৪৫ টি টেস্ট ম্যাচের ২৭৩ টি ইনিংসে তিনি ৭০৮টি উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩৭ বার,আর ১০ উইকেট নিয়েছেন ১০ বার।

image


এছাড়া লোয়ার অর্ডারে ১৯৯ ইনিংসে ব্যাট করে করেছেন ১২ টি হাফ সেঞ্চুরি, টেস্ট ক্রিকেটে তিনি ৩০০০ এর বেশি রান করেন।

তার ইনিংসে সেরা বোলিং ফিগার ৮/৭১। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি টেস্ট ক্যারিয়ার সর্বোচ্চ ৯৯ রান করেন। 

২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি শেষ টেস্ট ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে ২৯৩ টি উইকেট নেন তিনি। তার অসাধারণ পারফরমেন্সর জন্যই অস্ট্রেলিয়া ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ জিতে, যেখানে তিনি সেমিফাইনাল ও ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ১৯৯৬ বিশ্বকাপের রানার্সআপ দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফরে দলে ঘোষণা, টেস্টে আছেন সাকিব

image


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরে ওয়ার্ন আইপিএল ও বিগ ব্যাসে টি ২০ লীগ খেলতে থাকেন,তার নেতৃত্বেই রাজস্থান রয়েলস প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয়, যেখানে তার অধিনায়কত্ব প্রশংসিত হয়েছিল। বিগ ব্যাশে তিনি মেলবোর্ন স্টার্সের অধিনায়ক ছিলেন। ২০১৩ সালে তিনি বিগ ব্যাশ খেলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন।

উল্লেখ্য, ১৯৯৩ সালে মাইক গ্যাটিংকে আউট করা তার বলটিকে গত শতাব্দীর সেরা বল বলা হয়।


একাত্তর/এসজে/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর