টাইগারদের নতুন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০৭:৪৮ পিএম

বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার সাবেক এই কিংবদন্তি ফাস্ট বোলারের সঙ্গে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিবি।

শুক্রবার (৪ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ডোনাল্ডকে আমরা নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। আসছে দক্ষিণ আফ্রিকা সফর থেকে তিনি আমাদের সঙ্গে কাজ করবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে আমাদের চুক্তি।

ডোনাল্ড ২০০৭ সালে সংক্ষিপ্ত মেয়াদে ইংল্যান্ডের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন। নিউজিল্যান্ডের পেস বোলিং কোচ হিসেবে ২০১১ বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশ দলের বর্তমান হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে ২০১৩-১৫ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার পেস বোলিং কোচ ছিলেন ডোনাল্ড। সর্বশেষ ৫৫ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান নিজ দেশের নাইটস ক্রিকেট ক্লাবের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

image


আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফরে দলে ঘোষণা, টেস্টে আছেন সাকিব

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসারদের একজন ডোনাল্ড। তিনি ১৯৯২ থেকে ২০০২ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলেছেন। দশ বছরের টেস্ট ক্যারিয়ারে ৭২ ম্যাচে নিয়েছেন ৩৩০ উইকেট। ওয়ানডে ফরম্যাটে ১৬৪ ম্যাচ খেলে ২৭২ উইকেট নিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট ১২১৬টি। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬৮৪ উইকেট নিয়েছেন তিনি।

টাইগারদের দায়িত্ব নেওয়ার বিষয়ে ডোনাল্ড বলেন, বাংলাদেশের মত বড় আন্তর্জাতিক দলের প্রস্তাব প্রত্যাখান করতে পারলাম না। অনেক স্মৃতি নিয়েই নাইটস ক্লাব ত্যাগ করেছি।


একাত্তর/আরএ

ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর