২২ গজে ফেরার নতুন গল্প লিখলেন বিসমাহ মারুফ

আপডেট : ০৮ মার্চ ২০২২, ১১:৩৩ পিএম

সময়ের সাথে নারী এগিয়ে চলেছে সমানতালে। আসলে কতটা এগিয়েছে? ক্রীড়াঙ্গনে তো শুধুই হতাশা। সুযোগ-সুবিধা, পারিশ্রমিক, কাভারেজ এখনো পুরুষ এথলিটদের সঙ্গে রাজ্যের ফারাক।

নারী-পুরুষ ভেদাভেদ সরিয়ে একসাথে পথ চললে তবেই ক্রীড়াঙ্গনে বাড়বে নারীর পদাচারণা। নারীর পথচলায় পাকিস্তানের ক্রিকেটার বিসমাহ মারুফ হতে পারেন আদর্শ উদাহরণ।

একটা ছবি হতে পারে নারী দিবসের সবচেয়ে বড় বিজ্ঞাপন। কাঁধে ব্যাগ প্যাক, এক পাশে কিট ব্যাগ আর অন্য পাশে ছোট্ট কন্যা ফাতিমা। এভাবেই বিশ্বকাপে লড়তে এসেছেন বিসমাহ মারুফ।

ভারত-পাকিস্তান ম্যাচে কে জিতলো কে হারলো নজর নাই কারো। সবার ফোকাস পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ আর কন্যাকে নিয়ে। পাকিস্তান দলের সদস্যরা তো বটেই, ভারত শিবিরের আগ্রহের কেন্দ্রে এই দুই মডেল।

অথচ মা হওয়ার খবর যেদিন পেয়েছিলেন, সেদিনই ভেবেছিলেন এখানেই শেষ তার ক্রিকেট জীবন। নানা চড়াই উৎরাই পেরিয়ে এক বছর বাদে স্বরূপে ফিরলেন বিসমাহ মারুফ।

মারুফের এই লড়াইয়ে পাশে ছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড আর তার পরিবার। এ সময় পিসিবি চালু করে যুগান্তকারী এক আইন। 

মাতৃত্বকালীন ছুটিতে থাকা ক্রিকেটারদের দেয়া হয় এক বছরের ছুটিসহ বেতন এবং পরের বছর চুক্তিও পুনর্নবীকরণ সুযোগ। বিসমাই প্রথম নারী ক্রিকেটার যিনি পেয়েছেন সেই ছুটির সুফল।

সবার সহায়তা আর ইস্পাত কঠিন মানসিকতায় এক বছরের যুদ্ধ শেষে বিসমার প্রত্যাবর্তনে মুগ্ধ সবাই। সবার প্রশংসায় ভাসছেন তিনি।

পাকিস্তানের এই কাপ্তান সেসব নারীর অনুপ্রেরণার নাম যারা পরিবার আর সমাজ সামলাতে গিয়ে বিসর্জন দিচ্ছেন নিজের ক্যারিয়ার। 

সেই কবে কাজী নজরুল বলে গেছেন, বিশ্বে যা-কিছু মহান  সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সেই কথার বাস্তব রূপ দিলেন বিসমাহ।

প্রতিটি ঘরেই জন্ম হোক এমনই এক মহাশক্তির। যার দু’চোখে জ্বলবে আগুন, কপাল-ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ।

উচ্চ কণ্ঠে বলে উঠবে- আমি নারী, আমি সব করতে পারি।

একাত্তর/আরএ

নারী চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ ফাইনালে নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী লিওঁকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে আবারও ইউরোপীয় ফুটবলের সিংহাসন পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। ওসলোর উলেভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই...
নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন ইতিহাস রচনা করলেন পাকিস্তানের অধিনায়ক ও অলরাউন্ডার ফাতিমা সানা। জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করে নারী ক্রিকেটের ইতিহাসে...
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই চরম বিতর্কে জড়িয়েছে পাকিস্তান ক্রিকেট দল। লঙ্কার ক্যান্ডিতে অবস্থান করার সময় হোটেলের এক নারী কর্মীর সাথে অভব্য আচরণের অভিযোগে পাকিস্তান দলের একজন...
আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডের মাঠে গড়াবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বার্মিংহামের এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। দীর্ঘ এক মাসব্যাপী এই লড়াইয়ের...
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি পুরোপুরি তার নিজের সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে এ বিষয়ে ভারত ইতিবাচক ও...
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত উত্তোলনের সুযোগ চালু হওয়ার প্রথম দিনেই তা তোলার জন্য আবেদন করেছেন প্রায় ১৮ হাজার আমানতকারী। এসব আবেদনের বিপরীতে আমানতকারীরা সব মিলিয়ে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর