এল ক্লাসিকোয় বার্সার কাছে পাত্তাই পেলো না রিয়াল

আপডেট : ২১ মার্চ ২০২২, ১২:৩১ পিএম

মৌসুমের শেষ এল ক্লাসিকোতে চমক দেখালো বার্সেলোনা। অবামেয়াংয়ের জোড়া গোলে রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে ৪-০ গোলে।

এই জয় রিয়ালের বিরুদ্ধে হারের খরাও কাটল বার্সেলোনা। টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ে ফিরল বার্সা। জাভির মাস্টারপ্ল্যানে দু'বছর পর এলো ক্লাসিকোয় জয় বার্সেলোনার।

দারুণ ছন্দে থাকা দুই দলের লড়াই শুরুতেই উত্তাপ ছড়ায়। কারিম বেনজামার শূন্যতা পূরণে আনচেলত্তি ৪-১-৪-১ এ ফরমেশন সাজালেও তা পুরোপুরি ব্যর্থ। 

মাঝমাঠের দখল হারানোর পাশাপাশি রক্ষণ হয়ে পড়ে উন্মুক্ত। যার সুবিধা শতভাগ কাজে লাগিয়েছে বার্সেলোনা। দুই অর্ধে দুটি করে গোল করে বার্সেলোনা। 

image


ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় বার্সা। দুটো গোলের ক্ষেত্রেই কারিগর ডেম্বেলে। ২৯ মিনিটে তাঁর পাস থেকেই প্রথম গোল করেন পিয়ের এমেরিক অবামেয়াংয়।

বিরতির কিছুক্ষণ আগে ৩৯ মিনিটে ডেম্বেলের পাস থেকেই ২-০ করেন আরাজো। দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। উল্টে ব্যবধান আরও বাড়ায় বার্সেলোনা।

৪৭ মিনিটে অবামেয়াংয়ের পাস থেকে তিন নম্বর গোলটি করেন তোরেস। রিয়ালের কফিনে শেষ পেরেকটি পোঁতেন অবামেয়াংয়। ৫১ মিনিটে তোরেসের পাস থেকে ৪-০ করেন তিনি। 

বার্সার কাছে বিধ্বস্ত হলেও লিগ টেবিলে এখনও এগিয়ে রিয়াল। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বার্সেলোনা।


একাত্তর/এসজে


শনিবার রাতে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ এস্পানিওলকে ২-১ গোলে হারিয়ে লিগ শুরু করার পরদিন রিয়ালকে কড়া বার্তা দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা! লা লিগায় নিজেদের উদ্বোধনী ম্যাচে এলচেকে ৫-০ গোলের...
লা লিগায় রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে ডাগআউটে ফিরেই নিজের চেনা মেজাজে ধরা দিলেন জোসে মরিনহো! এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় দিয়ে মরিনহো অধ্যায় শুরু হলেও, ম্যাচ শেষে মাঠের খেলার চেয়ে...
ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বড় পটপরিবর্তন ঘটিয়ে ম্যানচেস্টার সিটির জয়ের মূল কারিগর ও ২০২৪ ব্যালন ডি'অর বিজয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে ছিনিয়ে নিল বার্সেলোনা! ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,...
বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনকে বিশ্বমুকুট এনে দেওয়া মহানায়ক ফেরান তোরেসকে এবার ছিনিয়ে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বার্সেলোনা থেকে ২৬ বছর বয়সী এই...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর