রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের লড়াই

আপডেট : ০৩ মে ২০২২, ১২:৫৫ পিএম

ঈদের ছুটিতে দেশের ক্রীড়াঙ্গন। তবে ইউরোপিয়ান ফুটবলে আছে ইউসিএলের উত্তেজনা। রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের মহারণ।

মঙ্গলবার ভিয়ারিয়ালের মাঠে খেলতে যাবে প্রথম লেগে ২-০ গোলে জেতা লিভারপুল। একদিন বাদেই বিগ ম্যাচে রিয়াল মাদ্রিদের ঘরে আসবে ৪-৩ গোলে জেতা ম্যানচেস্টার সিটি। খেলা শুরু রাত ১টায়। 

শিষ্যদের সাথে তালে তাল, সুরে সুর মিলিয়েছে রাশভারি চেহেরার কার্লো আনচেলোত্তি। হবে নাই বা কেনো? ছেলেরা পেরেছে, ঘরে ফিরেছে। সাথে করে নিয়ে চিরচেনা সেই ট্রফি। মাদ্রিদের শহর জুড়ে তাই শুধুই সাদা উৎসব। যাকে বলে বাধভাঙা উল্লাস । 

তবে উৎসবে গা ভাসিয়ে দেয়ার উপায় কই? রিয়াল মাদ্রিদের অবস্থা তো স্যান্ডসুইচের মতো। দুদিন বাদেই যে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের বিগ ফাইট। অ্যাওয়ে ম্যাচটা ফসকে গেছে ঘরের মাঠে এবারে ফেরার মিশন। তাইতো শিরোপা জয়ের আনন্দটাকে পকেটে পুরে আবারো অনুশীলনেই মনোযোগ । 

image


প্রথম লেগে হেরেও আত্মবিশ্বাসে টইটুম্বর লস ব্লাঙ্কোস। কারণটা পরিস্কার আজকাল কামব্যাকে সিদ্ধহস্ত রিয়াল। তাইতো সান্তিয়াগো বার্নাব্যুতে সিটিজেনদের হুশিয়ারি দিয়েছে কারিম বেনজেমা। ফাইনালের টিকেট পেতে অন্তত দুই গোলে জিততে হবে চেলোত্তি বাহিনীকে। একাদশে নাচো আর মিলিতা ফিরলেও। তবে বিগ ম্যাচে হোস্টদের হাতে ইনজুরির লম্বা লিস্ট। ডেভিড আলাবা, এডেন হ্যাজার্ড, জোভিক গেছেন ছিটকে। 

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার

লা লিগা চ্যাম্পিয়ন্সের হুঙ্কারে থোরাই কেয়ার ম্যানসিটির যখন পেপ গার্দিওলা ডাগআউটের মাস্টার মাইন্ড । ৪-৩ গোলের অ্যাডভানটেজ হাতেই আছে কোনো মতে ম্যাচটা ড্র করতে পারলেই সিটিজেনদের কেল্লা ফতে । বিগ ম্যাচে নেই তেমন কোনো ইনজুরি কনসার্ন । স্বস্তি নিয়ে শিবিরে ফিরতে পারেন কাইল ওয়াকার ।

এদিকে, প্রথম সেমিফাইনালে ভিয়ারিয়ালের মাঠে খেলতে যাবে লিভারপুল। প্রথ লেগে ২ গোলে জিতলেও স্প্যানিশ দলটাকে নিয়ে একেবারেই রিস্ক নিতে নারাজ য়্যুর্গেন ক্লপ। উনাই এমেরির দলকে টেক্কা দিতে আটঘাট বেধেই নামবে অল রেডস। বিগ ম্যাচে দলের একমাত্র চিন্তা রবের্তো ফিরমিনো। সিমিকাস, জোনস ফিরছেন স্কোয়াডে। সালাহ, মানে, দিয়াজ যথারীতি স্ট্রাইকিং জোনে।


একাত্তর/আরবিএস  

ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর