ঢাকায় এলো বিশ্বকাপ ফুটবলের আসল ট্রফি

আপডেট : ০৮ জুন ২০২২, ০১:৩০ পিএম

প্রায় ৯ বছর পর আবারো ফুটবল বিশ্বকাপের ট্রফি এলো বাংলাদেশে। এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে দু’দিনের জন্য বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। তাই এ ট্রফি নিয়ে স্বাভাবিকের চেয়ে বাড়তি উত্তেজনা কাজ করছে ফুটবলপ্রেমীদের।

বুধবার (৮ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ট্রফিটি। এরপর আনুষ্ঠানিকতা শেষে বিকেলে এটি নিয়ে যাওয়া হবে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে।

বাংলাদেশে প্রায় ৩৬ ঘণ্টা সফর শেষে আগামীকাল রাত ১২টা ১০ মিনিটে বিশ্বকাপ ট্রফি উড়াল দেবে পরবর্তী গন্তব্য পূর্ব তিমুরের উদ্দেশে। গতকাল পর্যন্ত ট্রফিটি ছিলো পাকিস্তানে।

জানা গেছে, ফিফার ৭ সদস্য (৮ জুন) রয়েছেন ট্রফির সাথে। এর মধ্যে ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের মিড ফিল্ডার ক্রিস্টিয়ান কারেম্বুও রয়েছেন।

অতিথিদের বরণ করতে বিমান বন্দরে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।

আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ দ্বিতীয় দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রফিটি রাখা হবে হোটেল রেডিসনে। এ সময় ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন বাফুফের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

পরে বিকেলে ট্রফি নিয়ে যাওয়া হবে বনানীর আর্মি স্টেডিয়ামে। সেখানে ট্রফি প্রদর্শনের সঙ্গে কনসার্ট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: পেলেকে ছাড়িয়ে যেতে নেইমারের শুধু সময়ের অপেক্ষা

অবশ্য ক্যাম্পেইন থেকে টিকিট সংগ্রহ করা কোকাকোলার গ্রাহকরা বৃহস্পতিবার দুপুর আড়াইটার মধ্যে র‍্যাডিসন ব্লু হোটেলে গিয়েও বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন।

কনসার্ট শেষে রাতে ট্রফি আবার নিয়ে যাওয়া হবে র‍্যাডিসনে।


একাত্তর/আরএ

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
ফুটবল বিশ্বকাপে জয়-পরাজয়ের আগাম পূর্বাভাস দেওয়ার জন্য এক সময় জার্মানির সেই বিখ্যাত আট পাওয়ালা জলজ জ্যোতিষী ‘পল অক্টোপাস’-এর ওপর চোখ বুজে ভরসা করত ফুটবল বিশ্ব। কিন্তু যুগ বদলেছে, এসেছে কৃত্রিম...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর