শ্রীলঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

আপডেট : ০৯ জুন ২০২২, ১১:২৫ এএম

শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতলো সফরকারী অস্ট্রেলিয়া।

কলম্বোয় বুধবার (৯ জুন) দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিশ্ব চ‍্যাম্পিয়নরা জিতেছে ৩ উইকেটে। ১২৪ রান পেরিয়ে গেছে ১৩ বল বাকি থাকতে।

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান তুলতে পারে স্কোর বোর্ডে। দলের পক্ষে আসালাঙ্কা ৩৩ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন, ৩৬ রান করেন কুশল মেন্ডিস। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন কেন রিচার্ডসন।

১২৫ রানের টার্গেটে খেলতে নেমে অজিরা যে খুব ভালো খেলেছে তা বলা যায় না; ১৭ ওভার ৫ বলে যখন তারা জয়ের বন্দরে পৌঁছায়, তখন তাদের উইকেট নেই ৭টা। মাঝে একাধিকবার জয় নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল অস্ট্রেলিয়ান শিবিরে। তবে উইকেটকিপার ব্যাটার ম্যাথু ওয়েড রিচার্ডসনকে নিয়ে শেষ কাজটি করে আসেন।

আগামী শনিবার পাল্লেকেলেতে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২৪/৯ (নিসানকা ৩, গুনাথিলাকা ৪, আসালঙ্কা ৩৯, মেন্ডিস ৩৬, রাজাপাকসে ১৩, শানাকা ১৪, হাসারাঙ্গা ১২, চামিকা ০, চামিরা ০, থিকসানা ১*, তুষারা ২*; ম‍্যাক্সওয়েল ৩-০-১৮-২, হেইজেলউড ৪-১-১৬-০, জাই রিচার্ডসন ৪-০-২৬-৩, কেন রিচার্ডসন ৪-০-৩০-৪, অ‍্যাগার ৪-০-২৭-০, মিচেল ১-০-৭-০)

আরও পড়ুন: বাবরের সেঞ্চুরি ও খুশদিলের ঝড়ে পাকিস্তানের জয়

অস্ট্রেলিয়া: ১৭.৫ ওভারে ১২৬/৭ (ফিঞ্চ ২৪, ওয়ার্নার ২১, মার্শ ১১, স্মিথ ৫, ম‍্যাক্সওয়েল ১৯, স্টয়নিস ৯, ওয়েড ২৬*, অ‍্যাগার ০, জাই রিচার্ডসন ৯*; থিকসানা ৪-০-২৯-০, চামিরা ৪-০-৩১-১ হাসারাঙ্গা ৪-০-৩৩-৪, তুষারা ২-০-১৮-১, আসালঙ্কা ৩-০-৭-০, গুনাথিলাকা ০.৫-০-৮-০)

ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম‍্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-০ ব‍্যবধানে এগিয়ে

ম‍্যান অব দা ম‍্যাচ: ম‍্যাথু ওয়েডে


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর